চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ পানি প্রবাহ সনদ অনুসাক্ষর করুন: নদী অধিকার দিবসের আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
নদী অধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে জাতিসংঘ পানি প্রবাহ সনদ অনুসাক্ষর করার আহ্বান জানিয়েছেন নদী অধিকার দিবসের আলোচনা সভায় অংশগ্রহণকারী বক্তারা। ১৯৯৭ সালে পাশ হওয়া এই সনদের পক্ষে বাংলাদেশ ভোট দিলেও এখনও জাতীয় সংসদে অনুসাক্ষর বা র‌্যাটিফাই করেনি বলে জানান তারা।

নদী অধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর পল্টনে এই আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ‘জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলন’ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জলপরিবেশ ইনস্টিটিউেটর চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। এসময় বক্তারা বলেন, জাতিসংঘের এই সনদ আন্তর্জাতিক নদী প্রবাহের ব্যবস্থাপনা ও সদ্ব্যবহারের ক্ষেত্রে ভাটির দেশের অধিকার প্রতিষ্ঠায় বিশেষভাবে উপযোগী। কিন্তু বাংলাদেশ অজ্ঞাত কারণে দলিলটি জাতীয় সংসদে অনুসাক্ষরের বিষয়ে উদাসীনতা দেখিয়ে চলছে।

Banglabid

তারা বলেন, বাংলাদেশ যেমন স্বল্পোন্নত দেশের নেতৃত্ব গ্রহণ করেছে, তেমনই বিশ্বের ভাটির দেশগুলোর নেতৃত্ব গ্রহণ করতে পারে এই দলিলকে কেন্দ্র করে।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কনভেনশন বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক কলিমউল্লাহ ইকবাল।

২০১৪ সালের মে মাসে ৩৫তম দেশ হিসেবে ভিয়েতনাম দলিলটি অনুসাক্ষর করে। এর ফলে একই বছরের ১৭ আগস্ট থেকে জাতিসংঘ সনদটি কার্যকর হয়। নদী বিষয়ক অলাভজনক উদ্যোগ ‘রিভারাইন পিপল’ জাতিসংঘ পানিপ্রবাহ সনদ কার্যকর হওয়ার দিনটিকে ‘নদী অধিকার দিবস’ হিসেবে ঘোষণা করে। তাদের আহ্বানে সাড়া দিয়ে গত তিন বছর ধরে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে নদী, পানি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালতের সঙ্গে লড়াইয়ে ভবিষ্যত শঙ্কা

পরবর্তী

বার্সেলোনায় ‘সন্ত্রাসী হামলা’, বহু হতাহতের শঙ্কা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় ‘সন্ত্রাসী হামলা’, বহু হতাহতের শঙ্কা

ছেলে দুপুরকে সঙ্গে নিয়ে বাপ্পী আশরাফ

ছেলেকে কাছে পেতে চান বাপ্পী আশরাফ

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT