চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় সহকর্মী দম্পতি কারাগারে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৪৫ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
অপরাধ, কক্সবাজার
A A

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া সৈকত থেকে জাতিসংঘ কর্মকর্তা সোলিমান মুলাটের মৃতদেহ উদ্ধারের পর একই অফিসের কর্মকর্তা জাফরীন আফসারী ও তার স্বামী রবিনকে আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে ওই দম্পতিকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১৫৪ ধারায় কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে তাদেরকে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার অভিজাত হোটেল ওশ্যান প্যারাডাইজ থেকে আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ চৌধুরী বলেন, ‘মহেশখালী উপজেলার সোনাদিয়া থেকে ইউএনএইচসিআর এর কক্সবাজার কার্যালয়ের শরণার্থী সুরক্ষা বিষয়ক কর্মকর্তা সোলেমান মুলাটার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহজনকভাবে একই অফিসের কর্মকর্তা জাফরীন আফসারী ও তার স্বামী রবিনকে আটক করা হয়।

আটকের পর থানায় তাদের দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জাফরীন আফসারী নিহত ইথিপিয়ার নাগরিক সোলেমান মুলাটার সাথে পরকিয়ায় জড়িত ছিল বলে স্বীকার করেছে। তবে তার মৃত্যুর বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। তাই, সন্দেহজনকভাবে ১৫৪ ধারা মতে আদালতের মাধ্যমে ওই দম্পতিকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।’

ওসি আরো বলেন, সোলেমান মুলাটারর মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তাকে কী হত্যা করা হয়েছে, নাকি তিনি নিজেই আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে পরকীয়ার বিষয়টি মাথায় রেখে কাজ করবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Reneta

উল্লেখ্য, গত সোমবার সকাল থেকে ইউএনএইচসিআর এর কক্সবাজার কার্যালয়ের শরণার্থী সুরক্ষা বিষয়ক কর্মকর্তা সুলেমান মুলাটা নিখোঁজ হন। এ ঘটনায় ওইদিন রাতেই ইউএনএইচসিআর এর এক কর্মকর্তা থানায় জিডি করেন।

এর তিনদিন পর গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল পয়েন্টে জেলেদের জালে আটকা পড়া অবস্থায় সোলেমান মুলাটার মৃতদেহ উদ্ধার করা হয়।

এসময় মৃতদেহের সঙ্গে পাওয়া কিছু ডুকুমেন্ট দেখে সোলেমান মুলাটার পরিচয় শনাক্ত করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘরোহিঙ্গাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT