নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা শেষ।
সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদকে মানব সভ্যতার অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দু’টি চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিশ্ব শান্তি ও উন্নয়নের পথে এটি প্রধান অন্তরায়। সন্ত্রাসীদের কোন ধর্ম নেই, সীমানা নেই। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকল রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী আজ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ভাষণে এ আহ্বান জানান।






