বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত কমিটি অন দ্যা রাইটস্ অব অল মাইগ্রান্ট ওয়ার্কার্স এন্ড মেম্বারস্ অব দেয়ার ফ্যামিলি (সিএমডব্লিউ)-এর ২০১৮-২০২১ মেয়াদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক সদস্য হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন।
৫১ ভোটের মধ্যে তিনি ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সিএমডব্লিউ’র এই নির্বাচনে কোন প্রার্থীর এটাই সর্বাধিক ভোট।
পুন:নির্বাচিত হওয়ার ফলে পররাষ্ট্র সচিব চার বছর মেয়াদি এই কমিটিতে একজন স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন।









