রাজনীতি

জাতির পিতা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলো জিয়া: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা, যেখানে সবাই masks পরিধান করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত ছিলো জিয়াউর রহমান।

শোক দিবসে আওয়ামী লীগের স্মরণসভার সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি। ৷

প্রধানমন্ত্রী বলেন: ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নীতি-আদর্শ নস্যাৎ করতে চেয়েছিল ঘাতকেরা। খুনের সাথে জড়িত ছিল বলেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গঠিত আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান টমাস উইলিয়ামকে বাংলাদেশে আসার ভিসা দেয়নি জিয়াউর রহমান।

বঙ্গবন্ধু কন্যা অভিযোগ করেন: জিয়াউর রহমান খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে শুধু পৃষ্ঠপোষকতায় করেননি, ইনডেমনিটি বিল জারি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিলেন। জিয়া মুক্তিযাদ্ধা, তবে তার সাথে পাকিস্তানের যোগাযোগ ছিলো।

বিষয়:জিয়াউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…