চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির পিতা যা বলেছেন তাই আমাদের জন্য আইন: তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২১
বাংলাদেশ
A A
তথ্য প্রতিমন্ত্রী জাতির পিতা যা বলেছেন তাই আমাদের জন্য আইন বলে উল্লেখ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য যা বলেছেন তাই আমাদের জন্য আইন এবং জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যা করতে বলবেন সেগুলোও আমাদের জন্য আইন ও অবশ্য পালনীয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশ হাইকমিশন ওয়াশিংটন ডি.সি. কর্তৃক আয়াজিত “ইমপর্টেন্ট অব পাবলিক ডিপ্লোমেসি” শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী।

এসময় তিনি বলেন, আমাদের কণ্ঠ দিয়ে বঙ্গবন্ধুর কথা উচ্চারণ করতে হবে। এটাই আমাদের দায়িত্ব। আমাদের কণ্ঠ যেন প্রধানমন্ত্রীর কথা ও চিন্তার বহি:প্রকাশ হয়। বঙ্গবন্ধু ও তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত বা নির্দেশ বিষয়ে আমাদের মনে যেন কোনো প্রশ্ন না থাকে। কারণ, উনি আমাদের চেয়ে সব বিষয়ে বেশি জানেন এবং বেশি ভেবেই সিদ্ধান্ত দেন, নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত হাইকমিশনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতি বিষয়ে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। বিশেষ করে মানি লন্ডারিং বিষয়ে। কোনভাবেই মানি লন্ডারিং বা টাকা পাচার হতে দেয়া যাবে না।

মানি লন্ডারিং এর ইতিহাস বলতে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার দুই ছেলের কথা উল্লেখ করেন।

সাম্প্রদায়িক হামলার বিষয়ে তিনি বলেন, এটি আমাদের জন্য খুব লজ্জার একটা বিষয়। ‘৭১ এ পরাজিত শক্তির বংশধরেরা এখনও সক্রিয়, তাদের ষড়যন্ত্র এখনও চলমান। এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এই হামলা ও অগ্নিসংযোগ পরিচালিত হয়েছে। যা কোন মতেই কাম্য নয়।

এছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সাম্প্রদায়িক বাংলাদেশ পৃথিবীর বুকে থাকতে পারে না। আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলদেশ বলে পরিচিত হতে দিতে পারি না। সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ করতে হলে একটাই সমাধান রয়েছে আমাদের কাছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত ১৯৭২ সালের সংবিধান। যে সংবিধানের মূলনীতি ছিল চারটি- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। প্রয়োজনে সাম্প্রদায়িক বিষবাস্পকে সমূলে উৎপাটন করার জন্য আমরা ‘৭২ এর সংবিধানে ফিরে যাব।

সংবিধানের ৫ম সংশোধনী জারি করে জেনারেল জিয়া রাষ্ট্রীয় মূলনীতি থেকে ‘ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল করেছিলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন, সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ যোগ করেন এবং জেনারেল জিয়ার পদাঙ্ক অনুসরণ করে আরেক উর্দিধারী জেনারেল এরশাদ ৮ম সংশোধনীর মাধ্যম ইসলামকে ‘রাষ্ট্রধর্ম’ ঘোষণা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অ্যাম্বাসেডর ড. শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পলিটিক্যাল মিনিস্টার বিগ্রেডিয়ার হাবিব ও অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব দেশের একসাথে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

জেলহত্যার নেপথ্য হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন: কাদের

পরবর্তী
তদন্ত কমিশনের মুখোমুখি কাদের, জেলহত্যার নেপথ্য হোতাদের মুখোশ উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলহত্যার নেপথ্য হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন: কাদের

প্রেমিক যুগল হাসিমুখে ছবি, বাংলাদেশি যুবক ও যুবতী. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা দম্পতি শাওন-টয়া দারাজের এবারের অতিথি

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT