চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ পরিদর্শন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২১
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিনিধিদলের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেছে।

নভেম্বর মাসের শেষ দিকে সমাধিসৌধ কমপ্লেক্সে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশে আয়োজিত হতে যাওয়া ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যে অনুষ্ঠান ও লোকজ মেলা আয়োজনের প্রস্তুতি পরিদর্শনের জন্য প্রতিনিধি দলের এ সফর।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন উপ-কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর এম.পি।

Banglabid

জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিনিধিবৃন্দ এ সময় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং মোনাজাত করেন। এরপর সমাধিসৌধের বিভিন্ন স্থান, সম্ভাব্য অনুষ্ঠানস্থল, শেখ রাসেল পার্ক, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ পরিদর্শন করেন। এরপর টুঙ্গিপাড়া বিজয় রেস্টহাউজ সভাকক্ষে প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলাপ্রশাসন, স্থানীয় সাংবাদিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় আয়োজিতব্য অনুষ্ঠানমালার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় আসাদুজ্জামান নূর এম.পিসহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, ঢাকার বিভাগীয় কমিশনার জনাব খলিলুর রহমান, জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী ইমদাদুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের ও সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ সোলাইমান বিশ্বাস, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর ৮টি স্কুলে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু

পরবর্তী

টাঙ্গাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন

পরবর্তী

টাঙ্গাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন

সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা বাড়ানো দরকার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT