বিএসজেসি মিডিয়া কাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই। কোয়ার্টার ফাইনালে আব্দুল্লাহ আল নওফেলের হ্যাটট্রিকে জাগোনিউজ২৪’কে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তারিকুল ইসলাম মাসুমের দল।
বৃহস্পতিবার ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে চতুর্থ কোয়ার্টারে আব্দুল্লাহ আল নওফেলের গোলে শুরুতেই এগিয়ে যায় চ্যানেল আই। দুরূহ কোণ থেকে দুর্দান্ত এক গোল করেন নওফেল। প্রথমার্ধে বেশ আধিপত্যই বিস্তার করে খেলে দলটি।
দ্বিতীয়ার্ধে সাদমান সাকিবের গোলে জাগোনিউজ সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি। শেষদিকে প্রতিপক্ষের জালে আরও দুটি গোল পুরে হ্যাটট্রিক পূর্ণ করেন নওফেল।
হ্যাটট্রিকে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আব্দুল্লাহ আল নওফেল। শুক্রবার সেমিফাইনালে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ আরটিভি।










