চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকির নায়েককে ভারতে এনে বিচারের প্রক্রিয়া শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এনআই’র আবেদনে বিতর্কিত ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি বিশেষ আদালত।

এর মাধ্যমে এনঅাইএ তার চলাচলের উপর কড়াকড়ি আরোপের জন্য ইন্টারপোলের রেড নোটিস জারির প্রক্রিয়া অনুষ্ঠানিকভাবে শুরু করলো।

বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি বিশেষ আদালত তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিপুল পরিমাণ কালো টাকা সাদা করার দায়ে দেশটির মানি লন্ডারিং দমন আইনে অভিযুক্ত হয়েছেন তিনি।

পিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির নায়েকের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে এনআইএ। জাকির নায়েক বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।

জানুয়ারি থেকে তার বিরুদ্ধে পরপর চারবার সমন জারি করা হয়। কিন্তু জাকির নায়েক তাতে সাড়া দিয়ে আদালতে হাজির হননি। তা না করে তিনি ই-মেইলের মাধ্যমে ভিডিও কনফারেন্স করতে চান।

যদিও এনআইএ’র আইনজীবী জানিয়েছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৫ নং ধারা অনুসারে, বিচারকের সামনে হাজিরা না দিলে অভিযুক্তের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করতেই পারে আদালত।

Reneta

ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে৷ ধারনা কার হচ্ছে, জাকির নায়েক যদি স্বেচ্ছায় ভারতে না আসেন, এবং আত্মসমর্পন না করেন, তাহলে তাকে গ্রেফতার করে ভারতে ফেরত পাঠানোর জন্য ওই দেশের কাছে আবেদন জানাতে দিল্লির অসুবিধা হবে না।

জাকির নায়েকের বিরুদ্ধে প্রথমে অভিযোগ, পিস টিভিতে উস্কানিমূলক ধর্মীয় বক্তৃতা দিয়ে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম তরুণদের আইএসের প্রতি অনুপ্রাণিত করা। পরে তার বিরুদ্ধে কালো টাকা সাদা করাসহ আরও নানা অভিযোগ আনে এনঅাইএ’র মতো সরকারি সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসজাকির নায়েকভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

মে ১৩, ২০২৬

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

মে ১৩, ২০২৬

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT