চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তন রোধের ঐতিহাসিক চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

বিশ্ব ধরিত্রী দিবসে প্রাণ-প্রকৃতির বিশেষ দিনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন রোধে এক ঐতিহাসিক চুক্তিতে সই করছেন বিশ্ব নেতারা।

এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ডিসেম্বরে প্যারিসের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রতিরোধে যে সমঝোতা হয়েছিলো তা চুক্তি আকারে সই করছেন বিশ্ব নেতৃত্ব। ১৭১ টি দেশ এই চুক্তিতে সই করবে বলে আশা করা হচ্ছে।

ঐতিহাসিক এই মুহূর্তে জাতি সংঘ মহাসচিব বান কি মুন বলেন, ‘প্যারিস সমঝোতা আগামী প্রজন্মের জন্য নতুন দিনের সূচনা ঘটাবে। প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় আমাদের হাতে খুব বেশি সময় নেই। তাই আমি সকল রাষ্ট্রকে তাদের নিজ নিজ জাতীয় ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। আজ আমরা ভবিষ্যতের জন্য নতুন একটি চুক্তি করছি।’

Banglabid

এর আগে জলবায়ু চুক্তিতে জাতিসংঘের সাফল্য কামনা করে ১৮ এপ্রিল ধর্মীয় নেতারা নিউ ইয়র্কের চ্যাপেল অব দা চার্চ সেন্টারে এক প্রার্থনায় যোগ দেন। ধরিত্রীর পবিত্রতা রক্ষার প্রয়াসের প্রতি তাদের সমর্থন জানান। জলবায়ু পরিবর্তন রোধে তারা সর্বধর্মীয় বিবৃতি দেন জাতিসংঘ সাধারণ সভার প্রেসিডেন্টের কাছে। এতে সই করেন দালাই লামা, সাউথ আফ্রিকার সামাজিক অধিকার নেতা ডেসমন্ড টুটুসহ সারা বিশ্বের ২৫০ জন নেতা।

বিবৃতিতে তারা রাষ্ট্র প্রধানদের দ্রুত প্যারিসের জলবায়ু চুক্তিতে সই করা ও তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার আহবান জানান। এছাড়া ওই চুক্তিতে সই করেন বিশ্বের ৫ হাজার ব্যক্তি ও ৯০টি বিভিন্ন ধরনের সংগঠন।

এই প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পরিবেশ সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মতামত তুলে ধরেছে ভয়েস অব আমেরিকা (ভিওএ)।

Reneta

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশের অন্তরায়গুলো কি কি এ প্রশ্নে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন: বাংলাদেশ চরম পরিবেশ বিপর্যয়ের মুখে রয়েছে। দেশের মাটি পানি বাতাস সবই দূষিত। অবিলম্বে তা রোধ না করলে বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।’

প্যারিস জলবায়ু সম্মেলনে হওয়া চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্যারিস সম্মেলনে বাংলাদেশ অংশ নিলেও সেখানে জলবায়ু পরিবর্তন রোধে নেয়া যে সমঝোতা হয় তা বাস্তবায়নে তেমন প্রস্তুতি নিতে পারেনি।

বাংলাদেশে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়াস বৃদ্ধি এবং এসব কাজে আন্তর্জতিক মহলের পক্ষ থেকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধরিত্রী দিবসপ্যারিস জলবায়ু চুক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব দলিল প্রকাশ করতে মাহমুদুর রহমানের মা’র আহ্বান

পরবর্তী

যুক্তরাষ্ট্রেও শফিক রেহমানের বিচার হতে পারে: জয়

পরবর্তী

যুক্তরাষ্ট্রেও শফিক রেহমানের বিচার হতে পারে: জয়

কোহলির কাছে হারলো ধোনি

সর্বশেষ

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT