আন্তর্জাতিক

প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন

বাইডেন প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে বক্তৃতা দিচ্ছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা ও জাতীয় পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি থেকে সরে আসার ১০৭ দিন পর শুক্রবার আবারও প্রত্যাবর্তন করলো দেশটি।

বিশ্বনেতাদের আশা, ট্রাম্প প্রশাসন এ চুক্তিকে পরোয়া না করলেও বাইডেন প্রশাসন গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

প্রাণ-প্রকৃতি-পরিবেশের বিপন্নতার প্রেক্ষিতে ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ ২১ নামের একটি সম্মেলনে প্রথমবারের মতো একটি জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। চুক্তির আওতায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

যুক্তরাষ্ট্রসহ ২০০টি দেশ এতে স্বাক্ষর করে। সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা।

২০১৭ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পরপরই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

বিষয়:প্যারিস জলবায়ু চুক্তি যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…