চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তন: ক্ষতি মোকাবিলায় রাজনীতিক সদিচ্ছা প্রয়োজন

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৮:৪০ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৫
পরিবেশ
A A

জলবায়ু পরিবর্তন, অভিবাসী সংকটসহ আন্তর্জাতিক সব ইস্যুতে সমাধানের জন্য রাজনীতিক সদিচ্ছার ওপর জোর দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

লিমায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের নতুন জোট ভি-২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে কিম উন্নত দেশগুলোকে প্রতিশ্রুত সহায়তা দেয়ার অঙ্গীকার পূরণেরও অনুরোধ জানান।

বাংলাদেশ, নেপাল, ভূটান, মালদ্বীপ, ফিলিপিন্সসহ জলবায়ু পরিবর্তনের শিকার ২০ টি দেশের নতুন জোট ভি-টুয়েন্টি। ৫০ কোটিরও বেশি মানুষের বাস এই দেশগুলোতে। জলবায়ু পরিবর্তনের ফলে গোটা দেশের নাম ঠিকানা মুছে যেতে পারে এমন দেশও রয়েছে এই জোটে।

Banglabid

নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদেই তাই বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সম্মেলনে দেশগুলোর নেতারা একমত হয়েছেন সবাই মিলে প্রতিরোধের। তহবিল গড়ার ব্যাপারে সহযোগিতারও অঙ্গীকার এসেছে বহুজাতিক সংস্থা থেকে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। উন্নত বিশ্বকে দায়বদ্ধ করার বিষয়ে জোটের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

বিশ্বব্যাংক-আইএমএফ এর সম্মেলন উপলক্ষে পেরু আসা বাংলাদেশ প্রতিনিধি দল দেশের স্বার্থ সংরক্ষণে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন। ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলির দেওয়া মধ্যাহ্ণভোজ সভায়ও অংশ নেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ু পরিবর্তনজিম ইয়ং কিমবিশ্বব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে শুধু লাইকই নয়, থাকবে আরো কিছু

পরবর্তী

মেসি-নেইমার বিহীন আর্জেন্টিনা-ব্রাজিলের হার

পরবর্তী

মেসি-নেইমার বিহীন আর্জেন্টিনা-ব্রাজিলের হার

পৌর ও ইউপি নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত

সর্বশেষ

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT