আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে মানুষ ও প্রকৃতি রক্ষার আহ্বান

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা আলোচনা ও চুক্তি স্বাক্ষর করছেন, আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ সম্মেলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে মানুষ ও প্রকৃতি রক্ষার আহ্বান ও এ খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। প্যারিস চুক্তি বান্তবায়নে গ্লাসগো সম্মেলনকে শেষ সুযোগ বলেছেন সম্মেলনের নবনির্বাচিত প্রেসিডেন্ট।

বাংলাদেশসহ বিশ্বের ১শ’ ৯৭টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন জাতিসংঘের এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে। উদ্বোধনী আয়োজনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্রিটিশ মন্ত্রী অলক শর্মা।

এবারের সম্মেলন নিয়ে আশাবাদী অংশ নেওয়া দেশ ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন।

জীবাশ্ম জ্বালানী ব্যবহার বন্ধসহ জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপের দাবিতে সম্মেলন চত্ত্বরের বাইরে বিক্ষোভ হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…