চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু ইস্যুতে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের আভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
জলবায়ু চুক্তি

জলবায়ু পরিবর্তন ইস্যুতে হওয়া প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সের জাতীয় ‘বাস্তিল ডে’ উদ্‌যাপনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, ‘প্যারিস চুক্তির ব্যাপারে কিছু একটা হতে পারে। দেখা যাক কী হয়।’ তবে এর বেশি স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

Banglabid

বিবিসি জানায়, ফ্রান্সে একই সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রোঁ বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তকে ‘সম্মান করেন’। তবে ফ্রান্স ওই চুক্তির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।

এরপরই ট্রাম্প জলবায়ু চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্র অবস্থান বদলাতে পারে বলে আভাস দেন। অথচ গত মাসেই ২০১৫ সালের ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দেন তিনি। অবশ্য ওই সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করবে না এমন নতুন এবং ন্যায্য চুক্তির বিষয়ে আলোচনা করার প্রতি তার আগ্রহ আছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে দু’দিনের সফরে ফ্রান্সে রয়েছেন। শুক্রবারের বাস্তিল দিবস উদ্‌যাপনের আগে দু’দেশের প্রেসিডেন্ট মিলে একটি সংবাদ সম্মেলনে করেন। সেখানে তাদের মতপার্থক্যের বিষয়টা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে।

Reneta

মার্কিন প্রেসিডেন্টের চলতি সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্য ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই নেতার দু’রকম মন্তব্য বিশ্ব পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি করেছে।

গত সপ্তাহে হওয়া জি২০ সম্মেলনেও ট্রাম্প এই জলবায়ু চুক্তি ইস্যুতে আগের অবস্থানেই অনড় ছিলেন। সংঘের বাকি সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিলেও এতে অনেকটেই একঘরে হয়ে পড়েন মার্কি প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইম্যানুয়েল মাক্রোঁডোনাল্ড ট্রাম্পপ্যারিস জলবায়ু চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT