চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৭
পরিবেশ
A A

২০১৫ সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে দেয়া এক বক্তৃতায় প্যারিস চুক্তি থেকে নিজের দেশের নাম প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ‘স্বার্থবেরাধী’ এই চুক্তির বদলে দেশের ব্যবসা ও শ্রমিকবান্ধব নতুন একটি ‌’ন্যায্য’ চুক্তি করার পদক্ষেপ গ্রহণ করবেন বলেও ঘোষণা দেন।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকে তিনি তার দেশের তেল ও কয়লা শিল্পকে সাহায্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে আসছেন। তার ধারাবাহিকতায় এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা হলো।

তবে ট্রাম্প বিরোধীরা বলছেন, চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা একটি প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জের ওপর মার্কিন নেতৃত্বের অবমাননা।

কিন্তু ট্রাম্পের দাবি, প্যারিস চুক্তিতে মার্কিনীদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এই চুক্তি মানলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে অসুবিধায় পড়বে ও বাধাগ্রস্ত হবে। এই চুক্তির কারণে দেশের জিডিপিতে ৩ ট্রিলিয়ন ডলার ক্ষতি হবে এবং প্রায় ৬৫ লাখ মানুষ চাকরি হারাবে বলেও তিনি দাবি করেন।

ট্রাম্প বলেছেন, ‘প্যারিসকে নয়, বরং পিটসবুর্গের মানুষের প্রতিনিধিত্ব করতে আমি নির্বাচিত হয়েছি। আমি প্রতিজ্ঞা করছি, যে চুক্তিতে আমেরিকার স্বার্থ দেখা হয়নি সেই চুক্তি থেকে আমরা নাম প্রত্যাহার করে নেবো, নতুবা বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করতে হবে।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ইইউ এক বিবৃতিতে এই দিনটিকে ‘বৈশ্বিক সম্প্রদায়ের জন্য ব্যথিত হওয়ার দিন’ বলে উল্লেখ করেছে।

এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলা করতে বিশ্বের সব দেশকে একত্রিত হয়ে ২০১৫ সালের প্যারিসের জলবায়ু চুক্তি বাস্তবায়নে কাজ করতে হবে। কোন সরকার যদি এর বিরোধিতা করে, তাহলে তাদেরকে বাদ দিয়ে বাকিদের অবশ্যই এ কাজ চালিয়ে যাওয়া উচিত।

২০১৫ সালে বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখার লক্ষে ১৮৭টি দেশ মিলে যে অঙ্গীকার করেছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তখন এর নেতৃত্ব দিয়েছিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আট ব্যাটসম্যানের ব্যাখ্যা দিলেন মাশরাফি

পরবর্তী

সাভারে দুগ্ধ খামারগুলো যে কারণে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে

পরবর্তী

সাভারে দুগ্ধ খামারগুলো যে কারণে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে

এবারের বাজেট উন্নয়নমুখী ও জনকল্যাণকর: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT