চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরুরি নাগরিক সেবাগুলো এভাবেই কার্যকর হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৩ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

দেশের নাগরিকদের জরুরি প্রয়োজনে সেবা দিতে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯। এই নম্বরের সাহায্যেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শ্লীলতাহানির হাত থেকে রক্ষা পেয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ, বিপদের আশঙ্কায় ওই শিক্ষার্থী ৯৯৯ এ ফোন করেছিল সাহায্যের জন্য। মঙ্গলবার রাত ৩টার দিকে ওই ঘটনা ঘটে।

কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে করণীয় সর্ম্পকে অনেকেই ভেবে পান না। এরকম পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্রের বিভিন্ন সেবা প্রচলিত আছে। যদিও সচেতনতার অভাবে নয়তো সেবার মান সর্ম্পকে সন্দিহান হওয়ায় সেগুলো ব্যবহারে জনগণের মধ্যে জড়তা দেখা যায়। তারপরেও রাষ্ট্রীয় সেবা ডিজিটালাইজড হবার কারণে ধীরে ধীরে এসব সেবা জনবান্ধব হয়ে উঠছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর ওই ঘটনা তারই প্রমাণ।

এর আগেও অবশ্য প্রভাবশালীদের কবলে পড়া পুরোনো গাছ উদ্ধারে, উঁচু দালানের কার্নিশে আটকে পড়া বিড়াল, চাঁদাবাজদের হানা থেকে রক্ষা পাওয়াসহ নানা গল্প বলার মতো পরিস্থিতি হয়েছে ৯৯৯ সেবার মাধ্যমে। ৯৯৯ ছাড়াও সেবাভেদে নানারকম জরুরি নম্বর আছে জনস্বার্থে।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবং চিকিৎসকের কাছে যেতে ব্যর্থ হলে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ এ ফোন করলে প্রাথমিক স্বাস্থ্য নির্দেশনা ও পরামর্শ পাওয়া যায়। নির্যাতন প্রতিরোধে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল’ চালু করেছে ১০৯২১। সুবিধাবঞ্চিত নির্যাতিত ও বিপদাপন্ন শিশুদের ২৪ ঘণ্টা জরুরি সহায়তা সেবা দিতে ২০১১ সালে যাত্রা শুরু করে চাইল্ড হেল্পলাইন ১০৯৮। বিনা মূল্যে আইনি পরামর্শ ও আইনগত সহায়তা দিতে ১৬৪৩০ নম্বর চালু আছে। জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেকের সমস্যার শেষ নেই, সে বিষয়ে যেকোনো তথ্যের জন্য ১০৫ নম্বরে ফোন করা যাবে। এছাড়া পানির সমস্যায় ঢাকা ওয়াসার ১৬১৬২ নম্বর। ব্যাংকিং সেবা পেতে হয়রানির শিকার হলে বা কোনো অভিযোগ থাকলে তা সরাসরি বাংলাদেশ ব্যাংকে জানানো যাবে ১৬২৬৩ নম্বরে। আরেকটি আলোচিত ডিজিটালাইজড সেবা হচ্ছে, দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে হটলাইন ১০৬, যা চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেবা প্রাপ্তির মান নিয়ে জনসাধারণের মধ্যে অনেক অভাব অভিযোগ থাকলেও এইসব ডিজিটালাইজড নাগরিক কিন্তু বেশ উপকারি বলে আমাদের মনে হয়েছে। ওইসব সেবায় যতো বেশি জনগণের চাপ বাড়বে, ততো ওইসব সেবার মান উন্নত হবে। একবার কোনো কারণে সেবা না পেলে ওইসব জরুরি নম্বর ব্যবহার বন্ধ করা উচিত হবে না বলে আমরা মনে করি। ধীরে ধীরে সব নাগরিক সেবাগুলো জনবান্ধব ও কার্যকর হোক, এই আমাদের প্রত্যাশা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় জরুরি সেবা ৯৯৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT