পূর্ব কোনো ঘোষণা ছাড়াই ‘জরুরি কাজে’ নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছে বিএনপির প্রতিনিধি দল।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি রোববার বিকেল ৪টায় ইসি কার্যালয়ে পৌঁছায়।
দলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও রয়েছেন বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
বিএনপির একটি সূত্র দাবি করছে, দলের গঠনতন্ত্র সংক্রান্ত বিষয়ে কথা বলতে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে গিয়েছে।







