আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরের কারা পুলিশ প্রধানের গলা কাটা লাশ উদ্ধার

বাংলাদেশ পুলিশ ও সেনা সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী শহরে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে, পুলিশ ও সেনা সদস্যরা সচেতনভাবে দায়িত্ব পালন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজ বাড়ি থেকে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি (কারা) হেমন্তকুমার লোহিয়ার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাজ্য পুলিশের শীর্ষ কারা কর্মকর্তাকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে হেমন্তকুমারের এক গৃহকর্মী পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ১১ টা ৪৫ মিনিট নাগাদ উদেয়াওয়ালায় লোহিয়ার (৫৭) দেহ উদ্ধার করা হয়েছে। ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসারের গলার নলি কাটা ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে তাঁকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই বেপাত্তা জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজির (কারা) এক গৃহকর্মী। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মুকেশ সিং বলেছেন, ‘রহস্যজনকভাবে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি (কারা) হেমন্তকুমার লোহিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পরীক্ষা করে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে। শীর্ষ কারা আধিকারিকের গৃহকর্মী পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। ঘটনাস্থলে এসেছে ফরেন্সিক দল। তদন্ত শুরু হয়েছে। পুলিশের শীর্ষ কর্তারাও ঘটনাস্থলে আছেন। ডিজির (কারা) পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে জম্মু ও কাশ্মীর পুলিশ পরিবার।’

ঘটনার পর পরই ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন দাবি করেছে, লোহিয়াকে খুনের দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়াবার মদতপুষ্ট পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফোর্স। একটি বিজ্ঞপ্তিতে ওই সংগঠন দাবি করেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জম্মুর উদেয়াওয়ালায় জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি (কারা) লোহিয়াকে খুন করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের মাধ্যমে তিনদিনের জম্মু ও কাশ্মীরে আসা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘ছোটো উপহার’ দেওয়া হয়েছে বলে দাবি করেছে ওই সংগঠন। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে আপাতত কিছু জানানো হয়নি।

সোমবার রাতের দিকে জম্মুতে এসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে তার নানা কর্মসূচি আছে। মঙ্গলবার রাজৌরি জেলায় একটি জনসভা করবেন। বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লায় একটি জনসভায় যোগ দেবেন। যিনি সংবিধানের ৩৭০ ধারা রদ এবং জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ার পর প্রথমবার ভূস্বর্গে এসেছেন।

বিষয়:অমিত শাহ জম্মু ও কাশ্মীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…