চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো আয়োজনে ইভ্যালি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

‘বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া!’ স্লোগানে বিজয় দিবসের অনুপ্রেরণায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি।

সোমবার রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রায় পাঁচ হাজার আমন্ত্রিত অতিথিদের নিয়ে উদযাপন অনুষ্ঠান আয়োজন হয়।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইভ্যালির প্রায় তিন হাজার গ্রাহক, সহস্রাধিক সেলার, দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Banglabid

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উদ্দেশে ইভ্যালির গত এক বছরের কার্যক্রমের কিছু অংশ তুলে ধরা হয়। এরপর বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল।

তিনি বলেন: আমাদের পথচলা মাত্র এক বছরের। ই-কমার্সের যেকোন প্রেক্ষাপটেই এক বছর খুবই অল্প সময়। তবে এই অল্প সময়েও আমরা দারুণ কিছু সফলতা অর্জন করেছি। আমাদের প্ল্যাটফর্মে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১২ লাখের ওপরে, সেলার বা মার্চেন্ট ২০ হাজারেরও বেশি। গুগল প্লে-স্টোর থেকে ইভ্যালি অ্যান্ড্রয়েড অ্যাপ পাঁচ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। সবথেকে বড় বিষয় ই-কমার্সে কেনাকাটা করা যে ব্যয়বহুল না বরং সাধ্যের মধ্যে তেমন একটি বিশ্বাস আমরা গ্রাহকদের মাঝে দিতে পেরেছি। আমাদের ইভ্যালিতে এখন দুই শতাধিক কর্মী প্রত্যক্ষভাবে কাজ করছে। এদের অর্ধেক অংশই নারী কর্মী।

‘এছাড়াও আমাদের সাথে যেসব সেলার আছেন তারাও তাদের দিক থেকে কর্মী নিয়োগ করছেন। বিশেষ করে ঢাকার বাইরের শহরগুলোতে আমাদের প্রচুর সেলার আছে। সবমিলিয়ে আমরা একটি ইকো-সিস্টেম গড়ে তোলার চেষ্টা করছি যা এই দেশে ই-কমার্সে একটি টেকসই ইতিবাচক পরিবেশ তৈরি করবে বলে আমাদের বিশ্বাস।’

Reneta

ইভ্যালির সফলতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাসেল বলেন: আমরা যখন আমাদের সফলতার কথা বলি তখন আসলে আমরা আপনাদের সকলের সফলতার কথা বলি। ইভ্যালি দেশিয় উদ্যোগ, দেশের একটি প্রতিষ্ঠান, আপনাদের সকলের। আমাদের ফেসবুক গ্রুপে প্রায় দেড় লাখ সদস্য আছেন যা দেশে পরিচালিত যেকোন ই-কমার্সের মধ্যে সর্বাধিক। কিন্তু এই সবকিছুই আপনারা। গ্রাহক, সেলার এবং গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের নিরন্তর সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। আমরা আপনাদের সবাইকে নিয়ে আরও সামনের দিকে অগ্রসর হতে চাই।

পরবর্তীতে নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হয়। হিরো, টিভিএস বাংলাদেশ, ওয়ালটন এবং এসকয়ার ইলেক্ট্রনিক্স অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল উদ্যম। মিডিয়া পার্টনার হিসেবে ছিল আরটিভি, নিউজ২৪, দৈনিক কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটাল, বাংলানিউজ২৪, দি ডেইলি সান; পেমেন্ট পার্টনার বিকাশ এবং এসএসএল কমার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভ্যালি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিতর্কিত তালিকা স্থগিত নয়, প্রত্যাহার জরুরি

পরবর্তী

সাংবাদিক আজাদ হোসেন সুমনের দাফন সম্পন্ন

পরবর্তী

সাংবাদিক আজাদ হোসেন সুমনের দাফন সম্পন্ন

চোট নিয়ে মাহমুদউল্লাহর নয়ন জুড়ানো ব্যাটিং

সর্বশেষ

ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT