চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি মিডিয়া ক্লাবের সভাপতি আকতার, সম্পাদক পারভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
শিক্ষা
A A

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জবি মিডিয়া ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ২০২১-২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের ডাকের চীফ রিপোর্টার মোহাম্মদ আকতার হোসেন ও সাধারণ সম্পাদক পদে রাইজিংবিডির ডেপুটি চীফ রিপোর্টার এসকে রেজা পারভেজকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার একটি রেস্টেুরেন্টে জবি মিডিয়া ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের বিদায়ী সভাপতি সরোয়ার আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও জবি মিডিয়া ক্লাবের সদস্য রিয়াজ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আরিফ, সহ-সভাপতি আতাউর রহমান, মামুন স্ট্যালিন, মহি উদ্দিন পলাশ ও শাহনাজ পারভীন এলিস প্রমুখ।

নতুন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি রাশিম মোল্লা (মানবজমিন), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মহসীন ব্যাপারী (বাসস), যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ শিশির (যায়যায়দিন), কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রাজি (নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক সোলাইমান সালমান (ডেইলি সান), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা (বিটিভি), দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা (জনকন্ঠ), নারী বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন এলিস (ইন্ডিপেনডেন্ট টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন তালুকদার (বিডিনিউজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান আল জাবেদ (আমাদের সময়) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বোরহান আহমেদ (ঢাকা টাইমস)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সরোয়ার আলম (দেশ রূপান্তর), মহিউদ্দিন আহমেদ (জিটিভি) আলাউদ্দিন আরিফ (দেশ রূপান্তর), আতাউর রহমান (সমকাল), মহি উদ্দিন পলাশ (মানবকন্ঠ), মাজহারুল ইসলাম (বর্তমান), কামাল উদ্দিন সুমন (সংগ্রাম), এসএম ফয়েজ (বাংলাভিশন) আব্দুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), সায়ীদ আব্দুল মালিক ( দৈনিক বাংলা), জামিল খান (ডেইলি স্টার), কমল জোহা খান (প্রথম আলো) কাজী মোবারক হোসেন (বিডিনিউজ২৪.কম) আউয়াল চৌধুরী (ইটিভি) এবং জাকির হোসেন (আজকালের খবর)।

সাধারণ সভায় বিদায়ী প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার আলমকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয় নতুন কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) এর সভাপতি নির্বাচিত হওয়ায় জবি মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলাউদ্দিন আরিফ, শফিক শাহীন এবং সোলাইমান সালমানকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলেম-ওলামারা উগ্র জঙ্গিবাদের ভাষায় কথা বলছে: হানিফ

পরবর্তী

ই-আর্কাইভে বিদেশী পত্রিকায় মুক্তিযুদ্ধ

পরবর্তী

ই-আর্কাইভে বিদেশী পত্রিকায় মুক্তিযুদ্ধ

‘হ্যান্ড অব গড’র দিনে ম্যারাডোনা নিজেও যখন ছিলেন শিকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT