চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্ম একসঙ্গে, করোনায় মৃত্যুও একসঙ্গে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১৮, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুই ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জোফ্রেড ও র‌্যালফ্রেড গ্রেগোরি দুই যমজ ভাই। ১৯৯৭ সালের ২৩ এপ্রিল তাদের জন্ম। এবছর এপ্রিলে এই যমজ ২৪তম জন্মদিন উদযাপন করেছে। জন্মদিনের একদিন পরে তারা দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়। গত সপ্তাহে দুই ভাই কয়েক ঘণ্টার ব্যাবধানে উত্তর প্রদেশের মিরাট এর হাসপাতালে মারা যায়।

জোফ্রেড ও র‌্যালফ্রেড গ্রেগোরির মা-বাবা দুজনেই স্কুল শিক্ষক। গত ১৩ মে বেসরকারি আনন্দ হাসপতাল থেকে তাদের জানানো হয় জোফ্রেড গ্রেগোরি মারা গেছে। এ খবর শুনে শিক্ষক দম্পতির পৃথিবী অন্ধকার হয়ে যায়।

একই হাসপাতালে তখন র‌্যালফ্রেড গ্রেগোরিও চিকিৎসাধীন। হাসপাতালে থেকে সে বড় ভাই নেলফ্রেডকে ফোন করে জন্মদিনের শুভচ্ছা জানাতে। সে সময় মায়ের কাছে যমজ ভাইয়ের খবর জানতে চায়। মা জানান, জোফ্রেডকে দিল্লীর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ কথা শুনে র‌্যালফ্রেড বলে, মা তুমি আমাকে মিথ্যা বলছো। ফোনে কথা বলার পরদিন র‌্যালফ্রেডও মারা যায়।

ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে এই দুই যমজের খবরটি সবচেয়ে মর্মান্তিক হয়ে নাড়া দিচ্ছে মানুষকে।

এই দুই ভাইয়ের জন্ম ৩ মিনিটের ব্যবধানে। জন্মের পর থেকে তারা সবসময় সব কাজ একইসঙ্গে করে থাকে। একই পোশাক পরে। দুজনের উচ্চতা ৬ ফুট। একই সঙ্গে একই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে। পড়াশুনা শেষে দুজনের কর্মজীবন শুরু করেছে। দুজনের দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিলো। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারের তিন ভাইয়ের মধ্যে ঘনিষ্ঠতা, ভাব-ভালোবাসাও ছিলো খুব।

জোফ্রেড মিরাট এ অবস্থান করছিলো। অফিসের কাজ করছিলো বাসা থেকেই। হাতে চোট পাওয়ার কারণে র‌্যালফ্রেড হায়দরাবাদ থেকে চিকিৎসা ছুটি কাটাতে বাসায় এসেছিলো।

দুই ভাইয়ের জ্বর আসলে তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলো। পরিস্থতি খারাপ হলে পহেলা মে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। মে মাসের ১০ তারিখে তারা দুজনেই করোনা নেগেটিভ হয়। এতে পরিবারের সবাই উচ্ছ্বসিত হয়।

এর তিন দিন পর জোফ্রেড মারা যায়। জোফ্রেডের বাবা বলেন, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিলো র‌্যালফ্রেডও বাঁচবে না। কারণ, তাদের আত্মাকে আলাদা করা সম্ভব না।

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্ছিত করায় ১১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

পরবর্তী

ঘটনার দিনই অন্য শাখায় বদলি হয়েছিলেন রোজিনার মামলার বাদী

পরবর্তী
অফিসে রোজিনা ইসলামের সাথে আচরণ, কর্মীরা তার পাশে দাঁড়িয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটনার দিনই অন্য শাখায় বদলি হয়েছিলেন রোজিনার মামলার বাদী

বিচারকালে সাংবাদিক রোজিনা ইসলাম ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রের স্বার্থেই চতুর্থ স্তম্ভকে বাঁচাতে হবে

সর্বশেষ

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT