বলিউড তারকা বলে কথা! জন্মদিন মানেই হবে বিশাল পার্টি! থাকবে জমকালো আয়োজন! কেউ কেউ আবার প্রিয়জনদের নিয়ে চলে যান দেশের বাইরে। ৩ মার্চ শ্রদ্ধা কাপুরের জন্মদিন। তিনি কী ভাবছেন? জানা গেছে, বন্ধুদের নিয়ে দেশের বাইরে জন্মদিন পালন করার পরিকল্পনা করেছেন তিনি।
শুটিং নিয়ে খুব ব্যস্ত শ্রদ্ধা। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন। তাই একটু বিরতি নিতে চান। জন্মদিন উপলক্ষেই হয়ে যাক কাজ থেকে ক’দিনের ছুটি। পেয়েও গেছেন ১০ দিনের টানা ছুটি। জানালেন, খুব কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে প্রথম যাচ্ছেন লন্ডন, এরপর প্যারিস, রোম, ভেনিসসহ আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা তাদের। আর জন্মদিনটা তারা লন্ডন অথবা প্যারিসে কাটাতে চান।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা দ্য কুইন অব মুম্বাই’ ছবির এখন শুটিং করছেন তিনি। ছবিতে তিনি ‘দাউদ ইব্রাহিম’–এর বোন। আর ‘দাউদ ইব্রাহিম’–এর চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত কাপুর। বাস্তব জীবনেও সিদ্ধার্থ আর শ্রদ্ধা ভাইবোন।







