চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে সাকিবকে সম্মাননা জানাল ইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

২৪ মার্চ। সাকিব আল হাসানের জন্মদিন। ৩২টি বসন্ত পার করে ৩৩ বছরে পা রাখলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এ বাংলাদেশ অলরাউন্ডার।

এবার অবশ্য দেশে জন্মদিন পালনের সুযোগ হচ্ছে না সাকিবের। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সাকিবের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নেমেছে বর্তমান দল সানরাইজার্স হায়দরাবাদ। একাদশে আছেন সাকিবও। গুরুত্বপূর্ণ ম্যাচ! তবে একসময়ের ঘরের ছেলেকে ভুলে যায়নি ইডেন গার্ডেন্স। সাকিবের জন্মদিনে নিজেদের মতো করে সম্মাননা জানিয়েছে।

ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনুকরণে ঘণ্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে ম্যাচ শুরুর ঘোষণা দেয়া হয় ইডেন গার্ডেন্সেও। প্রতিবার বিশেষ একজন ক্রিকেটার বা ক্রিকেট ব্যক্তিত্বের হাতে তুলে দেয়া হয় ঘণ্টা বাজানোর দায়িত্ব। জন্মদিনে সম্মাননা জানাতে এবার সেই ঘণ্টা বাজানোর দায়িত্বটা সাকিবকে দিয়েছে ইডেন কর্তৃপক্ষ। সাকিবের ঘণ্টা বাজানোর ভিডিওটি নিজেদের ফেসবুক পাতায় ফলাও করেই প্রচার করেছে আইপিএল।

Banglabid

জন্মদিন তো বটেই, আরও এক কারণে কলকাতার বিপক্ষে ম্যাচটা সাকিবের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন টাইগার অলরাউন্ডার। আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। বিপিএল ফাইনালের পর এই প্রথম মাঠে নামলেন সাকিব।

সদ্যই চোট কাটিয়ে ওঠায় একাদশে থাকবেন কিনা এমন সংশয় থাকলেও শেষ পর্যন্ত সাকিবকে রেখেই একাদশ সাজিয়েছে সানরাইজার্সরা। কলকাতার বিপক্ষে প্রথমে ব্যাট করেছে হায়দরাবাদ। সাকিব অবশ্য ব্যাট করার সুযোগই পাননি। এক মৌসুম বাদে হায়দরাবাদের দলে ফিরে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। স্বাগতিকদের বিপক্ষে হায়দরাবাদের সংগ্রহ ৩ উইকেটে ১৮১ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডেন গার্ডেন্সলিড স্পোর্টসসাকিব আল হাসানসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রয়াত ড. মির্জা মোহাম্মদ রেজাউলের জন্য দোয়া

পরবর্তী

রাবির দুই শিক্ষক পেলেন ডিনস্ অ্যাওয়ার্ড

পরবর্তী

রাবির দুই শিক্ষক পেলেন ডিনস্ অ্যাওয়ার্ড

ইসি

তৃতীয় দফায় ভোট পড়েছে ৪০-৪৫ শতাংশ: ইসি

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT