চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত নায়করাজ

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
২:৪১ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাকের আজ ৭৫ তম জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। উত্তরে নায়করাজ তাকে স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আরও সুস্থভাবে কাজ করে যাওয়ার জন্য দোয়া কামনা করেন। নায়করাজের ভালোবাসা ও শ্রদ্ধায় নানা অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই।

১৯৪২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবন্তি নায়করাজ রাজ্জাক। জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন কীর্তিমান এই অভিনেতা। এরই মধ্যে ৬শ‘র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

নায়ক রাজরাজ্জাকের ৭৫ তম জন্মদিনকে ঘিরে তিনদিন ব্যাপী চ্যানেল আইয়ের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Banglabid

শক্তিমান এ অভিনেতার জন্মদিনে সিটিসেল তারকা কথনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। শুরুতেই তাকে উত্তরীয় পরানোর মধ্য দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী মাবুবুল আলম শাকিল তাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস লিখতে হলে বিশাল একটি অধ্যায় জুড়ে থাকবেন নায়করাজ রাজ্জাক। আজকের এ দিনে তার দীর্ঘায়ু কামনা করছি।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানিয়ে নায়ক রাজ রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী আমার জন্মদিনটি স্মরণ করেছেন আমার অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করবেন যেনো সুস্থভাবে আবার কাজে ফিরতে পারি।

Reneta

প্রিয় এ নায়ককে শুভেচ্ছা জানাতে আসেন তার দীর্ঘ কর্মজীবনের সঙ্গি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, তিনযুগ রাজ্জাক বাংলাদেশের চলচ্চিত্রের একটি নতুন ধারা সৃষ্টি করেছেন। তার পোশাকে-আশাকে, চলনে-বলেন তার সৃষ্টি দেখেছি।

আরেক শক্তিমান অভিনেতা ফারুক রাজ্জাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজ্জাক ভাই আমার বড় ভাই। কাজের খাতিরে ওই সময় ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে রাগ মান অভিমান হতো। কিন্তু শুধুই কাজের জন্য।

জনপ্রিয় পরিচালক আমজাদ হোসেন বলেন, বাংলা সাহিত্যের আলোচিত চরিত্র ‘বেহুলা’ দিয়ে তার পথ চলা।এবং ওই ছবিতেই তিনি তারকা হলেন। আজও তিনি আমাদের মনের মণি কোঠায় তারকা হয়ে রয়েছেন। এছাড়া নায়ক রাজ্জাককে জন্মদিনের শুভেচ্ছা জানান, ববিতা, আলমগীর, নতুন, এই প্রজন্মের নায়ক ফেরদৌস, শাকিব খান, বাপ্পী, সায়মন, অমিত হাসান।

সকালে গানে গানে সকাল শুরুর বিশেষ পর্বের আয়োজন করে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়ক রাজ রাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসরে চন্দরপল

পরবর্তী

বাতিঘরের চিত্রাংকন উৎসব

পরবর্তী

বাতিঘরের চিত্রাংকন উৎসব

নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আইসিসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT