চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে বাপ্পীর আঙুলে আংটি পরালেন কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

৭ ডিসেম্বর ছিল চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর জন্মদিন। পরদিন রাতে এ নায়ক তার ফেসবুক স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, গাড়ির মধ্যে তার ডান হাতের আঙুলে আংটি পরাচ্ছেন আরেকজন!

যদিও সেই ছবি প্রকাশের ২০ মিনিট পর দেখা যায়, ছবিটি আর নেই! স্বাভাবিক ভাবে প্রশ্ন চলে আসে, বাপ্পীর আঙুলে আংটি পরিয়ে দিলেন কে? বাপ্পীর জীবনসঙ্গী নাকি প্রেমিকা?

গেল কয়েক বছর ধরে বাপ্পীর প্রেমের গুঞ্জন শোনা যায়। ঢালিউডে কানপাতলেই খবর আসে, বাপ্পী তার সহশিল্পী বা যে নায়িকার সঙ্গে কাজ করেন, তার সঙ্গে প্রেম শুরু করেছেন! শুরুর দিকে মাহি, আঁচল, মীমের নাম শোনা গেলেও পরবর্তীতে অপু বিশ্বাসের নাম শোনা যায়।

তবে এই নায়ক সবসময় বিষয়গুলোকে ‘শ্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

ক’দিন আগে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বাপ্পী-অপু অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘প্রিয় কমলা’র পরিচালক শাহরিয়ার নাজিম জয়ও পরিস্কার জানিয়েছেন, তাদের মধ্যে কোনো প্রেমের কোনো ইঙ্গিত তিনি খুঁজে পাননি। এমনকি তাদের মধ্যে যে ‘খুব ভালো’ বন্ধুত্ব, সেটাও তিনি আঁচ করতে পারেননি। বরং পরস্পরের মধ্যে জেলাসি দেখেছেন! রয়েছে মনস্তাত্বিক দ্বন্দ্ব।

বাপ্পী চৌধুরী বরাবরই বলে এসেছেন, তিনি বাগদান বা বিয়ে করলে ধুমধাম আয়োজনে করবেন। আগেই জানিয়েছেন, তার বিয়ের জন্য পরিবার থেকে পাত্রী দেখছে। নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে সব দায়িত্ব তার পরিবারের উপর।

Reneta

এবারের জন্মদিন উপলক্ষে ফেসবুক স্টোরিতে আঙুলে আংটি পরানো ছবি দিয়ে ‘থ্যাঙ্কস’ লিখে দুটি ভালোবাসার ইমুজি দেয়ার পর আবারও বাপ্পীর সম্পর্ক নিয়ে মাতামাতি শুরু হয়েছে।

তাকে আংটিটি কে পরালেন, বিষয়টি জানতে চাইলে বাপ্পীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রথমে বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে স্ক্রিনশটের বিষয়টি উল্লেখ করলে, বিরক্তি প্রকাশ করে তিনি মুখে কুলুপ আঁটেন।

বাপ্পী বলেন, ‘‘ব্যক্তিগত জীবন, প্রেম বা বিয়ে যখন হবে তখন সবাই জানতে পারবেন। এতে লুকোচুরির কিছু নেই। ১৬ ডিসেম্বর আমার অভিনীত ‘প্রিয় কমলা’ ছবি মুক্তি পাচ্ছে। এ ছবি নিয়ে কথা বলতে চাই। অথবা আগামীতে ভালো ভালো ছবি করতে যাচ্ছি, সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি, ওইসব বিষয় নিয়ে কথা বলতে চাই। এর বাইরে কিছুই জানাতে চাই না।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসজয়প্রিয় কমলাবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT