চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে কী সারপ্রাইজ পেলেন সুজানা

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১২:৫৭ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
বিনোদন
A A

জন্মদিন নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের। তবে আজ বুধবার তার জন্মদিনে তিনি ‘বিগ সারপ্রাইজ’ পেয়েছেন বন্ধুদের কাছ থেকে।

সারপ্রাইজ পাওয়া উচ্ছ্বসিত সুজানা চ্যানেল আই অনলাইনকে বলেন, জন্মদিন উদযাপন করতে কখনো আমার ভালো লাগে না। কিন্তু কালকে রাতে বন্ধুরা আমাকে সারপ্রাইজড করেছে।

সুজানা বলেন, রাতে তারাবীর নামাজ শেষে বন্ধুরা ফোন দিয়ে বললো, রেডি হও একসঙ্গে সেহেরি খেতে যাবো। আমিও ওদের কথায় রেডি হয়ে বসে রইলাম। বিরক্ত হয়ে ফোন দিলে ওরা বললো, আমরা নিচে আছি তুমি দরজা খোলো, দরজা খুলতেই দেখলাম ইয়া মস্ত বড় একটা বক্স। দেখেই ভয় লাগলো, সঙ্গে সঙ্গে ওরা চিৎকার করে আমাকে উইশ করল।

সুজানা আরও বলেন, আসলে পারিবারের মানুষদের সঙ্গে ব্যস্ততার জন্য খুব বেশি দেখা হয় না, আর তারাই যদি এভাবে জন্মদিন উদযাপন করে তখন অন্যরকম ফিল হয়।

তারকাখ্যাতি পাওয়া সুজানা শুধু অভিনয়ের জন্য জনপ্রিয় নন, তিনি তার ব্যক্তিগত জীবনের জন্য দর্শকদের কাছে সমান জনপ্রিয়। সমাজের দায়বদ্ধতা থেকে রাজধানীর উত্তরায় প্রতিবন্ধীদের জন্য ‘চেশায়ার হোম’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তিনি।

ছুটি পেলেই তিনি প্রতিবন্ধীদের সঙ্গে সময় কাটান। তাই গতবছরের মতো এবছরও তিনি তার জন্মদিন ওই সমস্ত বাচ্চাদের সঙ্গে উদযাপন করবেন বলে জানিয়েছেন।

Reneta

ওদের সঙ্গে জন্মদিন পালন প্রসঙ্গে সুজানা বলেন, এবছরও আমি জন্মদিনটি ওদের সঙ্গে পালন করবো। রোজা থাকায় সন্ধ্যায় ওদের সঙ্গে ইফতার করবো। এরপর কেক কাটবো এবং রাতে ওদের সঙ্গে ডিনার করবো।

ছোটবেলায় জন্মদিনে গিফট নিতে ভালো লাগলেও এখন খুব লজ্জা লাগে বলে হেসে এ অভিনেত্রী বলেন, ছোটবেলায় গিফট পাওয়ার জন্য জন্মদিন করতাম। কেউ যদি গিফট না দিত, তাহলে তার ওপর ভীষণ রাগ করতাম। আর এখন কেউ গিফট দিলে লজ্জা লাগে এবং বিরক্ত হই। কিন্তু ভালো লাগে যখন ব্যস্ত থাকা পরিবারের অনেক সদস্যের সঙ্গে দেখা হয় না, কিন্তু তারাই আমার জন্মদিন মনে রেখে কিছু করার চেষ্টা করে।

আসন্ন ঈদ উপলক্ষ্যে তার কাজ সর্ম্পকে সুজানা বলেন, মিডিয়ার সবাই জানে, আমি রোজায় কাজ করি না। কিন্তু এবছর আমার জন্য খারাপ।

কারণ রোজার দু’দিন আমাকে শুটিং করতে হয়েছে। শাফিন ভাইয়ার সঙ্গে একটি নাটকে কাজ করেছিলাম রোজার আগে কিন্তু কোনো কারণে কাজটি শেষ হয়নি, তাই এখন শুটিং করতে হয়েছে।

রোজার মাসে কাজ না করার বিষয়ে জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী সুজানা বলেন, বছরে শুধু এই একটি মাস আমি কাজ করি না। তবে কোরবানি ঈদে আমাকে দেখতে পাবেন দর্শকরা। আসলে ১১ মাস কাজ করলেও নিজের এবং পরিবারের জন্য এই একটি মাস (রোজার মাস) মিডিয়ায় কোনো কাজ ইচ্ছে করেই করি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মডেল ও অভিনেত্রীসুজানা জাফর
শেয়ারTweetPin

সর্বশেষ

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT