করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খ্যাতিমান স্পেশিন অভিনেতা আন্তোনিও বান্দেরাস। সোমবার তিনি নিজেই এই খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়া টুইটারে।
১০ আগস্ট ছিল এই তারকার ৬০তম জন্মদিন। জন্মদিনের দিনেই করোনায় আক্রান্ত হওয়ার দুঃসংবাদ জানিয়েছেন তিনি। স্প্যানিশ ভাষায় লেখা টুইটারের নোটে তিনি জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও তিনি ঠিক আছেন। ক্লান্তি ছাড়া তেমন কোনো সমস্যা এখনও নেই তার।
আন্তোনিও বান্দেরাস বলেন, ‘আমি চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুতই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী’
তিনি জানান, আইসোলেশনে থাকার সময়টাকে কাজে লাগাবেন তিনি। বই পড়বেন, বিশ্রাম নেবেন, লেখালেখি করবেন এবং অনেক পরিকল্পনা করবেন তিনি।
আন্তোনিও বান্দেরাসকে সর্বশেষ দেখা গেছে ‘পেইন অ্যান্ড গ্লোরি’ সিনেমায়। ছবিটি সে বছর অস্কারের জন্যও মনোনীত হয়েছিলো। -ইন্ডিয়ান এক্সপ্রেস







