চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে এরচেয়ে বড় উপহার আর কী হতে পারে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

দক্ষিণ ভারতের তারকা প্রভাসের আজ ৩৯তম জন্মদিন। সিনেমাতে অনেকদিন হলো থাকলেও ‘বাহুবলী’ সিনেমাটির মাধ্যমে ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন, পেয়েছেন অনেক পরিচিতি।

জন্মদিন উপলক্ষে ইউটিউবে প্রকাশ পেয়েছে তার অভিনীত ‘সাহো’ সিনেমার ফার্স্টলুক। একজন অভিনেতার জন্মদিনে এরচেয়ে বড় উপহার আর কী হতে পারে!

ফার্স্টলুকে আবুধাবি শিডিউলের কিছু শুটিং ও কিছু অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে। এছাড়াও ভিডিওটিতে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকেও দেখা গেছে।

বেশ কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ প্রসঙ্গে প্রভাস লিখেছিলেন যে, ‘প্রিয় ভক্তরা, এই মাসের ২৩ তারিখে তোমাদের সঙ্গে আমি বিশেষ কিছু শেয়ার করব, এজন্য ভীষণ উচ্ছ্বসিত।’

সেই কথা রেখেই আজ প্রভাসের জন্মদিনে ছবিটির প্রযোজনা সংস্থা তাদের টুইটারে ‘সাহো’ সিনেমার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘সাহো তারকা প্রভাসের জন্মদিনে অনেক অনেক শুভ কামনা। আমাদের নতুন সিরিজ শেডস অব সাহো’র প্রথম ঝলক প্রকাশ করছি, এতে আবুধাবি শিডিউলের মজাদার কিছু দৃশ্য রয়েছে।’

প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাতে ইতোমধ্যেই শুধুমাত্র অ্যাকশন দৃশ্যের জন্যই খরচ হয়েছে প্রায় ৯০ কোটি রুপি। এছাড়াও শুটিংয়ের প্রয়োজনে ৩৭টি গাড়ি, কয়েকটি স্পোর্টস গাড়ি ও ট্রাক ব্যবহার করেছেন তারা। যা থেকে বোঝা যাচ্ছে যে, সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য বেশ মোটা অঙ্কের অর্থ খরচ করেছেন নির্মাতা সুজিত।

Reneta

‘সাহো’তে প্রভাস ছাড়াও আরো অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর, অর্জুন বিজয়, চাংকি পান্ডে, নীলি নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে মাঝরাতে কবর খুঁড়তে হয়েছিল শাহরুখকে!

মে ১৯, ২০২৬

সিটি ম্যাচে বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক আর্সেনাল কোচ

মে ১৯, ২০২৬

শেষদিনে গড়াল সিলেট টেস্ট: বাংলাদেশের চাই ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT