চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসমক্ষে নিয়মিত উপস্থিতি বাতিল করলেন পোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইটালিতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সাধারণ মানুষের জমায়েত বন্ধের পর নিয়মিত প্রকাশ্য উপস্থিতি বাতিল করেছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

পরিবর্তে তার নিয়মিত ধর্মীয় অনুষ্ঠানগুলো ভ্যাটিকানের অভ্যন্তর থেকে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন রয়টার্স।

ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত সকলের উদ্দেশ্যে পোপ জানালা থেকেও তাকাবেন না। এবং বুধবার সবার সঙ্গে দেখা করার যে অনুষ্ঠান ছিল, সেখানেও তিনি উপস্থিত হবেন না। এই দুই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে থাকেন।

Banglabid

রোমান ধর্মের ঐতিহ্য অনুসারে পোপ ধর্মীয় অনুষ্ঠানে জানালা দিয়ে হাত নেড়ে থাকেন। দীর্ঘ ৬৬ বছরের ইতিহাসে খুব কম সময়ই এই অনুষ্ঠানে জানালা উপস্থিত হয়নি। ওই অনুষ্ঠানে প্রতি সপ্তাহে কিছু পরিবার উপস্থিত থাকে।

ভ্যাটিকান শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, পোপ এবং সাধারণ মানুষ ছাড়াই ভ্যাটিকানের ওই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা ইন্টারনেট ও টেলিভিশনে সম্প্রচার করা হবে।

পোপ অসুস্থ বা রোমের বাইরে থাকা ছাড়া ১৯৫৪ সাল থেকে রোববার নিয়মিত আশীর্বাদ দেওয়া শুরু করেন এবং ওই দিন তিনি জনসাধারণের খুব কাছে আসেন।

Reneta

এর আগে ১৯৮১ সালের ১৭ মে পোপ জন পল হত্যার চেষ্টার শিকার হওয়ার পর রোমের জেমেলি হাসপাতালের বিছানা থেকে দুর্বল কণ্ঠে ওই আশীর্বাদ পৌঁছে দিয়েছিলেন।

ভ্যাটিকান আরও জানিয়েছে, পোপের বাসভবনের সকালে অনুষ্ঠিত ধর্মীয় কার্যক্রম আগামী ১৫ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

৮৩ বছর বয়সী পোপ কেবল ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন। তার অন্যান্য কোনো রোগের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে ভ্যাটিকান।

করোনা ভাইরাস বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পাশাপাশি ইটালির উত্তরাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসপোপ ফ্রান্সিস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT