চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয়তা পেয়েও যে কারণে আর বলিউডে নিয়মিত হননি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২২
বিনোদন
A A

দেশের তুমুল জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। বাংলা গান ছাড়াও বলিউডের জন্য গেয়েছেন কয়েকটি হিন্দি গানও। তুমুল শ্রোতাপ্রিয় হয় সেই গানগুলোও। হিন্দি ভাষি গানের জগতে খুব অল্প সময়েই মানুষের মন জয় করেন বাংলার এই নগরবাউল।

ভিগি ভিগি, চাল চালে, আলবিদা ও রিশতের মতো হিন্দি গান গেয়ে তুমুল জয়জয়কারের পরেও কেন বলিউডে স্থায়ী হলেন না, বা পরবর্তীতে কেন হিন্দিতে আর গাইতে দেখা গেলো না এই রকস্টারকে? এমন প্রশ্ন জেমসের কোটি ভক্ত অনুরাগীর। এমনকি ভারতের শ্রোতারাও এটা জানতে বেশ কৌতুহলী।

অবশেষে সেই প্রশ্নের উত্তর জানালেন জেমস। নতুন গান প্রকাশ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে আড্ডায় জেমস জানালেন, জনপ্রিয়তা পেয়েও কেন তার বলিউডে সিনেমার গানে আর নিয়মিত হননি।

এ বিষয়ে দেশের এই সংগীত তারকা বলেন, ‘বলিউডে তখন যদি ক্যারিয়ার গড়তে চাইতাম, সেখানে নিয়মিত আমাকে থাকতে হতো। স্থায়ী হলে আমাকে বাংলাদেশ ছাড়তে হতো। যেটা কখনই আমাকে দিয়ে সম্ভব নয়।’

এসময় সাংবাদিক করা বেশকিছু প্রশ্নের সাবলীল উত্তর দেন জেমস।

১২ বছর পর ফের নতুন গানে ফিরছেন নগরবাউল জেমস। সেটি প্রকাশ পাচ্ছে চাঁদরাতে। গানটির শিরোনাম ‘আই লাভ ইউ’। গানটি লিখেছেন জেমস নিজেই, সুর ও সংগীতও তার।

Reneta

এ বিষয়ে জেমস বলেন,‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্নতর। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পজিশন করেছি। এর বিষয় বৈচিত্রে ঠাঁই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সংগে ভক্তদের বয়ে চলা, অপরিসীম ভালবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের গানগানচাঁদরাতজেমসবলিউডলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT