রাজনীতি

জনগণ শেখ হাসিনার উন্নয়নের পক্ষে: কাদের

ওবায়দুল কাদের-আওয়ামী লীগ-গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ শেখ হাসিনার উন্নয়নের পক্ষে রয়েছে।

ধানমন্ডি-৩ এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীর জয় প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় প্রমাণ করেছে যে দুর্নীতির রাজনীতির দিন শেষ।

তিনি বলেন: ভোট স্থগিত হওয়া ৯টি কেন্দ্র ছাড়া কোথাও কোনো অনিয়মের অভিযোগ করার আগে বিএনপিকে তার প্রমাণ দিতে হবে।

গাজীপুরের নির্বাচনে জনগণের কাছে সাড়া না পেয়ে বিএনপি বিদেশিদের কাছে আবারও অভিযোগ করতে পারে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বিষয়:ওবায়দুল কাদের গাজীপুর সিটি কর্পোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…