চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের অংশগ্রহণে বন সংরক্ষণে সফল হবে বাংলাদেশ: পরিবেশ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
পরিবেশ, বাংলাদেশ
A A

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাসযোগ্য টেকসই পরিবেশ নিশ্চিতকল্পে রাষ্ট্রের সকল শ্রেণি পেশার লোকজন সম্মিলিতভাবে কাজ করলে বন সংরক্ষণ ও উন্নয়নে সফল হবে বাংলাদেশ। এলক্ষ্যে জনপ্রতিনিধি, বননির্ভর জনগোষ্ঠী, বনে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

“বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার” প্রতিপাদ্যে আজ আন্তর্জাতিক বন দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী এসব কথা বলেন।

দেশে উল্লেখযোগ্য পরিমাণে বন বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নির্দেশনায় বন অধিদপ্তরের নানা কার্যকর উদ্যোগের ফলে বাংলাদেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। ২০১৫-২০১৯ সময়কালের বন সার্ভে মোতাবেক দেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ ছিল দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ ভাগ যা ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

বনমন্ত্রী আরও বলেন, প্রাণীকুলের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করতেই হবে। আমাদের যেটুকু বনাঞ্চল আছে সেটার সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি খালি ও পতিত জায়গায় গাছ লাগাতে হবে। বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক বনায়ন কার্যক্রমের মাধ্যমে পতিত ও প্রান্তিক সরকারী ও ব্যক্তিমালিকানাধীন ভুমি বনায়নের আওতায় এসেছে।

মন্ত্রী এসময় বনরক্ষায় দেশপ্রেম ও নিবেদিতভাবে কাজ করতে বনবিভাগের কর্মচারীদের নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, বনবিভাগের সক্ষমতা বাড়াতে শুন্যপদ পূরণসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ। বিষয়ভিত্তিক উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং উপপ্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।

অনুষ্ঠানে মন্ত্রী সামাজিক বনায়নের ১০ জন নারী ও পুরুষ উপকারভোগীদের মাঝে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এছাড়াও, দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত চিত্র ও বন্যপ্রাণী প্রদর্শনী পরিদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবন অধিদপ্তরবনায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT