রাজনীতি

জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপির নির্বাচন বর্জন: নাছির

জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপির নির্বাচন বর্জন: নাছির

জনগণকে বিভ্রান্ত করার জন্যই বিএনপি নির্বাচন বর্জন করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বিকেলে প্রেস ব্রিফিং করেন তিনি।

সেখানে তিনি আরো বলেন, আজকের নির্বাচনে সব ধরনের ফলাফল আমরা মেনে নেব। দেশের মানুষের জন্যই আমাদের রাজনীতি। তাই মানুষের জন্য আমরা কাজ করে যাব। নির্বাচনী প্রচারণায় যেখানেই গেছি সেখানেই সবার সহযোগিতা পেয়েছি। সবাই আমাদের জন্য অত্যন্ত কষ্ট করেছেন। সেজন্য সবাইকে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা।

নির্বাচনী প্রচারণার সময় তিনি যেসব প্রত্যাশা দিয়েছেন মেয়র নির্বাচিত হলে সেসব প্রত্যাশা পূরণ করবেন বলেও জানান তিনি। এজন্য সবার সহযোগিতা কামনা করেন আ জ ম নাছির উদ্দিন।

বিষয়:আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…