চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণকে ঝুঁকিতে না ফেলে মুজিববর্ষ পালন করা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যেন কোনো ঝুঁকির মধ্যে না পড়ে, সেদিকে খেয়াল রেখে জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে। 

সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুজিববর্ষের সকল অনুষ্ঠানসূচি পুনর্বিন্যাস করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল আমি, রেহেনা, সায়মা, রেদওয়ান সবাই ছিলাম পরিবারের পক্ষ থেকে। আমরা সকলে মতামত দিয়েছি, জনগণের কল্যাণটা সবথেকে বড়। জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন আমাদের জন্য একটা বিশাল পাওয়া। আমরা সেটা উদযাপন করব। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা একটু ভিন্নভাবে।’

মুজিববর্ষের অনুষ্ঠানে লোকসমাগম কম হয় সেদিকে বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘লোকসমাগম যাতে একটু কম হয়, সেটা দেখে আমরা অনুষ্ঠান করব। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব, আমরা এমনভাবে করব যেন জনগণ কোনো ঝুঁকির মধ্যে না পড়ে।’

এ সময় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সারাবিশ্বে যখন করোনা এমন আতঙ্ক সৃষ্টি করেছে; তখন দেশের সকল মানুষের স্বাস্থ্যের প্রতি নজর রাখা আমাদের দায়িত্ব-কর্তব্য বলেই মনে করি। আর সে কারণেই আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। এটা নিয়ে আতঙ্কিত না হয়ে, পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সকলকে সচেতন থাকতে হবে।’

সংবাদ সম্মেলনে তিনি করোনার কারণে জাতীয় শিশু দিবসের কার্যক্রম স্থগিত করার কথা জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসপ্রধানমন্ত্রীমুজিববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT