গুলশানের হলি আর্টিজান মামলার চার্জশিট শীঘ্রই দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।তিনি বলেছেন, হামলার পরিকল্পনাকারী জঙ্গি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তবে ভারত থেকে আসা গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেননি।
ডিবি পুলিশকে ডাচবাংলা ব্যাংকের দেয়া দুটি মাইক্রোবাস হস্তান্তরের অনুষ্ঠান ডিএমপি সদর দফতরে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। গুলশানের হলি আর্টিজান মামলার তদন্ত নিয়েও কথা বলেন তিনি।
এর আগে বলা হয়েছিল, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের যোগানদাতা জঙ্গি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবে ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ কর্মকর্তারা। ডিএমপি কমিশনার বলেন, ভারতীয় গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করলে আদালতের অনুমতি লাগবে।
১ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের শিকার স্কুলছাত্র সিয়ামকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল পরিকল্পনাকারী সুমনসহ ৫ জনকে।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







