বাংলাদেশ

জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত: প্রধানমন্ত্রী

জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত: প্রধানমন্ত্রী

জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে কোনো জঙ্গি-সন্ত্রাসীর স্থান হবে না। ঢাকা সেনানিবাসের পিজিআর সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালের ৫ জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে গড়ে ওঠা এ বাহিনীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ভাষণে পিজিআর সদস্যদের কর্তব্যপরায়নতা, ত্যাগ, দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, একের পর এক সমস্যা এসেছে, আমরা তা মোকাবেলা করতে সক্ষম হয়েছি বলে বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত।জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত: প্রধানমন্ত্রী

নিরাপত্তা বাহিনীতে উন্নত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বরোপ করে প্রধানমন্ত্রী বলেন,  আধুনিক প্রযুক্তি সঙ্গে সন্ত্রাসের ধরণ পাল্টেছে। ধ্বংসাত্মক কার্যকলাপেও আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর হতে হবে।

সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এদেশের সন্ত্রাসের স্থান হবে না। বাংলাদেশ হবে শান্তির দেশ, বাংলাদেশ হবে উন্নত দেশ।জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত: প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন পিজিআর প্রধান।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…