চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি যে দলেই থাক, রেহাই পাবে না: সৈয়দ আশরাফ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:৫৪ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৬
রাজনীতি
A A

জঙ্গি দমন করা সবার দায়িত্ব উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জঙ্গি যে দলেই থাকুক না কেন তাদের রেহাই দেওয়া হবে না।

জনপ্রিয়তা যাচাই করতে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ নয়।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বৈঠকে সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা এবং যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফেরার দিন ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কাউকে হয়রানি করা হচ্ছে না জঙ্গিদের গ্রেফতার করা হচ্ছে। যদি বিএনপিতেও জঙ্গি থাকে তাহলে তাদের বিরুদ্ধেও অবশ্যই ব্যবস্থা নেবে সরকার।

বলেন, জঙ্গি দমন করা সবারই দায়িত্ব, শুধু আওয়ামী লীগের না। সমগ্র জাতির দায়িত্ব। বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্র হয়ে গেলে আওয়ামী লীগ ও বিএনপি কেউই রেহাই পাবে না। জঙ্গি যেই দলেই থাকুক বা যেখানেই থাকুক এই সরকার তাদের রেহাই দিবে না। জঙ্গিদের ব্যাপারে কোনো ছাড় নেই।

জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল নিয়ে। বলেন, নির্বাচনে অংশ নিলেই প্রমাণিত হবে তার জনপ্রিয়তা আছে কি না। জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু খালেদা জিয়া যে রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন তা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অংশ না। ষড়যন্ত্র, কূটচাল করা, জঙ্গিদের লেলিয়ে দেওয়া কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অংশ না। 

Reneta

তিনি আশা প্রকাশ করে বলেন, খালেদা জিয়া আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্গত থেকে গণতন্ত্রকে আরো এগিয়ে নেবার জন্য উদ্যোগ নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT