চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি মারজানের পিতাকে স্যালুট জানিয়ে যে কথা বলতে চাই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

নব্য জেএমবির শীর্ষ নেতা ও গুলশান হামলার ‘অপারেশন কমান্ডার’ হিসেবে পরিচিত নুরুল ইসলাম মারজান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর তার পিতার মন্তব্য আমাদের বিবেককে শুধু চরমভাবে নাড়াই দিয়ে যায়নি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ধর্মের নামে নিরীহ মানুষ হত্যাকারীদের শেষ পরিণতি। দীর্ঘদিন ধরে পলাতক মারজান বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে সহযোগীসহ নিহত হয়। ছেলের এমন মৃত্যুর খবরে পিতা নিজাম উদ্দীনের বক্তব্য ছিল, আমার ছেলে (মারজান) তার কৃতকর্মের ফল পেয়েছে। খারাপ কাজের শাস্তি হয়েছে। এতে আমার কোনো দুঃখ নেই। সন্তানের কোন কাজে কতটা ঘৃণা থাকলে একজন বাবা তার ছেলের মৃত্যুতে শোক প্রকাশ না করে এমন কথা বলতে পারেন? কতটা ক্ষোভ জন্মালে সন্তান হারানোর বেদনার বদলে সেখানে থাকে স্বস্তির নিঃশ্বাস। গণমাধ্যম মারজানের বাবার পরিচয় সম্পর্কে বলেছে, তিনি পাবনায় গেঞ্জির কারিগর হিসেবে কাজ করেন। বলতে গেলে ‘নুন আনতে পান্তা ফুরানো’র মতো অবস্থা। ১০ সন্তানের মধ্যে মারজানই ছিল তার স্বপ্ন-আশা। ২০১৪ সালের বাবার স্বপ্নপূরণের পথে আরো এগিয়ে যায় মারজান। পাবনা আলিয়া মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে দাখিল ও আলিম পাস করে ভর্তি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। কিন্তু সেখানে গিয়েই চরম সর্বনাশে পড়ে সে। বাবা-মায়ের স্বপ্নপূরণের পথ ছেড়ে আর্থিক অনটনে বেড়ে উঠা মারজান নাম লেখায় জঙ্গিদের দলে। পরের ঘটনা আমরা সবাই জানি। শুধু মারজানই নয়, এই পথে এসেছে অনেক নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বচ্ছল পরিবারের সন্তান, প্রশিক্ষিত বাহিনীর কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। আমাদের প্রশ্ন: মারজানদের মতো মেধাবী শিক্ষার্থীদের এ পথে আনছে কারা? কোন কৌশলে তাদের খপ্পরে পা দিচ্ছে এই সব যুবক? তাদের কাছে কি পৌঁছাতে পেরেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস গোয়েন্দারা? তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আছে কি তাদের হাতে? এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য, এই জঙ্গিবাদীদের ইন্ধনদাতাদের মূল উপড়ে ফেলতে হবে। তা না হলে একজন মারজানের মৃত্যুর পর জঙ্গিবাদের গডফাদাররা ধর্মের অপব্যাখ্যায় আরো নতুন নতুন মারজানদের জন্ম দেবে। আর এতে করে হাজারো যুবকের স্বপ্নগাথার পরিণতি হবে এমনই নির্মম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষ্ণ গহ্বর একজগৎ থেকে আরেক জগতে যাওয়ার পথ: স্টিফেন হকিং

পরবর্তী

শ্রমিকরাই দেশের উন্নয়নের চালিকা শক্তি

পরবর্তী

শ্রমিকরাই দেশের উন্নয়নের চালিকা শক্তি

আইএসের ফাঁদ থেকে বেরিয়ে আসা বাংলাদেশী বংশোদ্ভূত জয়ার গল্প

সর্বশেষ

ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT