চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি বিরোধী তদন্তে সহায়তা করতে রাজি ফেসবুক: তারানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশে ফেসবুকে জঙ্গিবাদ ছড়ানো এবং সন্দেহভাজনদের তদন্তের ব্যাপারে পুলিশের সংশ্লিষ্ট শাখাগুলোকে সহায়তা করবে ফেসবুক। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ এবং জনপ্রতিনিধিদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করার বিষয়ে সম্মত হয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট।

নারীকে হয়রানি করতে, সামাজিক মর্যাদা নষ্ট করতে আপত্তিকর ভিডিও,ছবি এবং লেখা পোস্ট করা হলে তা ফেসবুক থেকে দ্রুত সরিয়ে ফেলার প্রতিশ্রুতি পেয়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার বেলা ১১টায় সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ৩০ মার্চ ফেসবুকের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী।

ফেসবুকের সঙ্গে হওয়া বৈঠক নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুক সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ট্রাস্ট্র অ্যান্ড সেফটি ম্যানেজারের সঙ্গে আলোচনা হয়। সেখানে ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ডিরেক্টর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।’

তারানা হালিম বলেন, ‘আমাদের পুলিশ সদরদপ্তর, এসবি, ডিবি পুলিশ, সিআইডি, র‌্যাব, ডিএমপি, পিবিআই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে তারা তাদের ফোকাল পয়েন্ট প্রেরণ করেন, সে বিষয়ে আলোচনা করেছি। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে ফোকাল পয়েন্টের নামগুলো প্রেরণ করেছে। যা ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাবো।’

ফোকাল পয়েন্টে যাদের নাম থাকবে তারা ফেসবুক কর্তৃপক্ষের কাছে তদন্ত করার ক্ষেত্রে এবং মামলার ক্ষেত্রে যে তথ্য চাইবেন সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ যথাযথ সহায়তা করবেন বলেও জানান তারানা হালিম।সারা বিশ্বে জঙ্গিবাদ বিষয়ে যেকোনো পোস্ট ফেসবুক কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপসারণ করবে বলেও জানান তিনি।

Reneta

তিনি জানান, ভুয়া আইডিগুলোর ইউআরএল (লিংক) পাঠালে ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া আইডি বন্ধ করে দেয়ার আশ্বাস দিয়েছে । ফেসবুক কর্তৃপক্ষ জাতীয় সংসদের সকল সদস্যের ফেসবুক পেইজ ভেরিফায়েড (যাচাই) করে দেবে জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে স্পিকারকে আমরা চিঠি লিখছি, সব সংসদ সদস্যের ফেসবুক পেইজের ইউআরএল আমাদের জানানোর জন্য।’

প্রতিমন্ত্রী বলেন,‘ ফেসবুকে বিভিন্ন পোস্ট বা ভিডিওর মাধ্যমে নারীর প্রতি যে সহিংসতা হয় তা বন্ধ করতে খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। এ বিষয়ে ফেসবুক একটি দৃশ্যমান কর্মসূচি গ্রহণ করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে। এটি জনসচেতনতা বৃদ্ধির জন্য।’

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রস্তাবেও ফেসবুক সম্মত হয় জানিয়ে তিনি বলেন ‘ ফেসবুকে পোস্টগুলোতে আপত্তির অনেকগুলো অপশন (ঘর) থাকে। আমরা চাই যে এ ঘরের মধ্যে একটি নতুন ছক যুক্ত হবে। যেখানে ঘটনার শিকারকে জিজ্ঞাসা করা হবে, আপনার মানসিক অবস্থা কী। কারণ, যখন একজন ভিকটিম এটা পূরণ করবে তখন এটা ফেসবুক কর্তৃপক্ষের জন্য বুঝতে সহজ হবে, ওই পোস্টটির কারণে তার মানসিক অবস্থা কেমন। যদি ভিকটিম বলেন, আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে, তখন সেটিকে তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলবে ফেসবুক।’

পোস্ট বা ভিডিও অপসারণ করার বিষয়ে ফেসবুকের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা ফেসবুক প্রতিনিধিরা।

তিনি বলেন, ‘ফেসবুকের সঙ্গে এ আলোচনার মাধ্যমে আমাদের যে এজেন্ডাগুলো ছিল তা শতভাগ পূরণের আশ্বাস পেয়েছি। এভাবে যদি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ থাকেল তাহলে ভবিষ্যতেও অনেক সমস্যা সমাধান করা যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারানা হালিমফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT