চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি তকমা পেয়ে পুলিশের দ্বারস্থ সুইডিশ ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জার্মানি ও সুইডেন ম্যাচটা প্রায় ড্র’ই হতে যাচ্ছিল। ম্যাচ ড্র হলে জার্মানদের জন্য তা লজ্জার হলেও ইডেনের জন্য তা হতে পারত প্রায় জয়ের স্বাদ। পয়েন্টের হিসেবেও এগিয়ে থাকতে পারতেন সুইডিশরা। কিন্তু শেষ মুহূর্তের একটা ভুলেই সব হিসেব গোলমাল হয়ে যায়।

অতিরিক্ত সময়ে ফাউল করেন সুইডেন ডিফেন্ডার জিমি ডারমাজ। ফ্রি-কিক পায় জার্মানরা। প্রায় অবিশ্বাস্য এক শটে গোল করেন টনি ক্রুস।

ম্যাচ হারের পর সুইডেন এখন চাপে। তবে আরও চাপে ডারমেজ। খেলার পরেই প্রায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে ছিলেন। তার একটা ছোট্ট ভুলের মূল্য যে এভাবে চোকাতে হবে তা ভেবেও উঠতে পারেননি কেউ।
কিন্তু এটাই খেলা। তবে মাঠের খেলা মাঠেই শেষ হল না। সামাজিক মাধ্যমে তাকে টার্গেট করে ছুটে আসছে আক্রমণ। এমনকী সুইডিশ খেলোয়াড়কে জঙ্গি তকমাও দেয়া হচ্ছে।

ভুলের জন্য তাকে তুলনা করা হয় সুইসাইড বোম্বারের সঙ্গেও। একের পর এক টুইটে যখন বিদ্ধ করা হচ্ছে ডারমাজকে তখনই হস্তক্ষেপ করে সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশন। ব্যাপারটি পুলিশের নজরে আনা হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।

পরে এ বিষয়ে প্রতিক্রিয়া দেন ডারমাজও, ‘সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছি আমি। যেকোনও সমালোচনার জন্য প্রস্তুত। কিন্তু সমালোচনা এক আর আক্রমণ আর এক জিনিস। কিন্তু অনুপ্রবেশকারী, জঙ্গি বা সুইসাইড বোম্বার বলে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা অনভিপ্রেত। এমনকী আমার বাচ্চাদেরও টার্গেট করা হচ্ছে। এ জিনিস মেনে নেয়া যায় না।’

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, কোনও খেলোয়াড়ের এরকম অবমাননা মেনে নেয়া হবে না। খেলোয়াড়ের পাশে থেকে ফুটবল সংস্থার বার্তা, তিনি যেন সবরকম চিন্তা ছেড়ে শুধু ফুটবলে মন দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮সুইডেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাদুঘরে শুরু ১৫ দিনের সাহসী ভাস্কর্যের ভুবন

পরবর্তী

শিল্পকলায় ‘বনমানুষ’

পরবর্তী

শিল্পকলায় ‘বনমানুষ’

যমজ সন্তানের বাবা-মা হতে চলেছেন হ্যারি-মেগান?

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT