মাল্টিমিডিয়া

জঙ্গি আস্তানা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক আটক

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকার জঙ্গি আস্তানা থেকে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল বিভাগে শিক্ষক ফরিদ উদ্দিন রুমিকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

এছাড়া সরকারি তোলারাম কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স পাস করা তার ব্যাংকার স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু এবং রুমীর ভাই কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা জামাল উদ্দিন রফিককেও ওই আস্তানা থেকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

এর আগে সোমবার ভোররাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এই অভিযানে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের সাথে জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করছে।

বিষয়:জঙ্গি আস্তানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…