চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক ৩ আইনজীবী ৪ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাসহ ৩ আইনজীবীকে বুধবার রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে র‌্যাব।

শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শাকিলার সহযোগী হিসেবে গ্রেফতার অন্য সহযোগীরা হলেন অ্যাডভোকেট লিটন হাসান এবং অ্যাডভোকেট বাপন।

তাদের আদালতে নেয়ার আগে সোমবার দুপুরে চট্টগ্রামে র‌্যাবের-৭ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের এপ্রিলে নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের খোঁজ পাওয়া যায়। জঙ্গি সংগঠটির তিনটি সামরিক উইং আছে। এগুলো হলো গ্রিন, ব্লু এবং হোয়াইট। প্রত্যেক উইংয়ে সাতজন করে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য রয়েছে।

তাদের কীভাবে গ্রেফতার করা হলো- জানতে চাইলে সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তাদের লেনদেন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই তিন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব ৭ এর সিও লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ বছর বছর ১৯ শে ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর আল মাদ্রাসাতুল আবু বক্কর নামের একটি মাদ্রাসায়, ২১ শে ফেব্রুয়ারি বাঁশখালীর পাহাড়ে সামারিক প্রশিক্ষণ কেন্দ্রে এবং ২৮ শে ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহরে ৩ দফা অভিযান চালিয়ে ২৫ টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, বিপুল সংখ্যক তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ শহীদ হাজমা ব্রিগ্রেড মোট ২৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ২৮ জনই ১৬৪ ধারা জবান বন্দি দিয়ে তাদের উদ্দেশ্য লক্ষ্য এবং তাদরে দেশি-বিদেশি টাকার যোগানদাতার নাম উল্লেখ করেছে বলে জানান কর্নেল মিফতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবী আটকজঙ্গি অর্থায়নর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT