চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের চিরায়িত ছায়া

সাব্বির হোসাইন সাব্বির হোসাইন
৮:৫৫ অপরাহ্ণ ১২, জুন ২০১৬
মতামত
A A

বায়াত্তরে দেশে ফিরেই বঙ্গবন্ধু দালালদের যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে কাজ করা শুরু করেন। দেশে ফেরার দুই সপ্তাহের মাথায় ৭২’র ২৪ জানুয়ারি দালাল আইন পাশ করা তার অন্যতম বড় প্রমাণ।

এই সময়টাই জামায়াত, মুসলিম লীগ ও নেজামে ইসলামী পার্টি সহ যুদ্ধাপরাধ ও দালালিতে যুক্ত ছিল এমন সংগঠন ও এদের নেতা-কর্মীরা সমাজে নিষিদ্ধ বলে বিবেচিত হতো; এরা প্রকাশ্যে কিছু করার সাহস পেত না। ফলশ্রুতিতে, তারা তাদের পুরোনো কৌশল ব্যবহার করে; আন্ডারগ্রাউন্ডে চলে যেয়ে ছদ্মনামে কাজ করতে থাকে।

‘যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য ও সমাজে নিজেদের পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য’ জনগণের ‘ধর্মীয় আবেগকে’ পুঁজি করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ‘মুসলিম বাংলা আন্দোলন’ নামে একটি সংগঠন গড়ে তুলেছিল।

Banglabid

যাদের কাজ ছিল এটা প্রচার করা-“বঙ্গবন্ধু সরকার ইসলাম বিরোধী, বঙ্গবন্ধু শীঘ্রই বাংলাদেশকে ভারতের কাছে দিয়ে দেবেন, বাংলাদেশে হিন্দুরা এখন সর্বময় ক্ষমতার অধিকারী, বাংলাদেশে মুসলমানরা এখন থেকে নিপীড়িত হবে, বঙ্গবন্ধু সরকার একাত্তরের যুদ্ধাপরাধের বিচার করার নামে মুসলিম আলেম-ওলামাদের গ্রেফতার করে বাংলাদেশে ইসলাম ধ্বংস করতে চাইছে”।

জামায়াতে ইসলামী তাদের এই কূট-কৌশলটি বর্তমান সময়েও ব্যবহার করেছে; হেফাজতের উত্থান ও প্রগতিশীল-অবিশ্বাসী-ভিন্নমতালম্বী মুসলমান-সংখ্যালঘুর উপর সংঘটিত হত্যাকান্ড ও নির্যাতন এবং নানান জায়গায় নাশকতা সৃষ্টিকারী নামে-বেনামের সংগঠনগুলো এমনটিরই ইঙ্গিত দেয়। বায়াত্তরের ‘মুসলিম বাংলা আন্দোলন’ এবং বর্তমান সময়ের ‘হেফাজত, আনসার আল ইসলাম, জামায়েতুল মুজাহেদীন বাংলাদেশের’ সৃষ্টি ও ভূমিকার মাঝে কি সত্যিই কোন পার্থক্য আছে?

বর্তমান সময়ে প্রগতিশীল, অবিশ্বাসী, ভিন্ন মতালম্বী মুসলমানদের হত্যা সহ নানাবিধ নাশকতাকারী হিসেবে জামায়াত-শিবির, আনসার আল ইসলাম, জামায়েতুল মুজাহেদীন বাংলাদেশ, হিজবুত তাহরীর সহ যেসব সংগঠনের নাম আসছে, তাদের কর্মীদের ব্যাকগ্রাউন্ড ঘাঁটলে এটা সুস্পষ্ট হয়ে উঠে- এরা সকলে একই বিষধর সাপের ভিন্নমুখ। আর বাংলাদেশে এই বিষধর সাপটি হলো, জামায়াত-শিবির।

Reneta

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই কূট-কৌশলটি ব্যবহার করে আসছে জামায়াত ও শিবির চক্র- ‘বেনামের সংগঠন ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি’। সাংগঠনিক ও আদর্শিক দিক হতে জামাত-শিবিরের মৃত্যু না হওয়া পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত, অনিশ্চিত।

জামায়াত-শিবিরের চুড়ান্ত পতন ছাড়া বাংলাস্তানের বাস্তবতা বাংলাদেশকে তাড়া করে ফিরবে। অবশ্য বাঙালি এসব নিয়ে চিন্তিত কি-না, সন্দিহান। অধিকাংশ বাঙালির সহনশীলতা এতটাই মাত্রাতিরিক্ত যে, নির্যাতিত হয়েও চুপ করে থাকতে ভালোবাসে।

ধর্মীয় ছুতো তুলে নির্যাতনকে অধিকাংশ বাঙালিই সমর্থন করে। আজকাল এই কথাটি মনে ঘুরপাক খায়-এমন ‘বিরল সহনশীলতা সম্পন্ন ও ধর্মান্ধ গোঁড়ামীতে পরিপূর্ণ’ এই বাঙালি জাতির ভবিষ্যত শুধু অন্ধকারের চাদরে ঢাকা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদসাব্বির হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোয়ার্টার নিশ্চিতের ম্যাচে ব্রাজিলের সামনে পেরু

পরবর্তী

অতএব পর্বতের মূষিক প্রসব

পরবর্তী

অতএব পর্বতের মূষিক প্রসব

জঙ্গিবিরোধী অভিযানে ওসিসহ চারজন গুলিবিদ্ধ

সর্বশেষ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT