চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জগ্গা জাসুস’ ছবির অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
বিনোদন
A A
বিদিশা বেজবড়ুয়া

বিদিশা বেজবড়ুয়া

আত্মহত্যার পথ বেছে নিলেন ‘জগ্গা জাসুস’ ছবির অভিনেত্রী বিদিশা বেজবড়ুয়া। গত সোমবার সন্ধ্যায় হরিয়ানার গুরুগ্রামের সুশান্ত লোক এলাকায় অভিনেত্রীর অভিজাত অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় বিদিশার দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন।

বিদিশা আসামের ছোট পর্দায় খুবই পরিচিত মুখ। চলচ্চিত্রে অভিনয় করেছেন। সঞ্চালনা করেছেন অনেক অনুষ্ঠান। জনপ্রিয় সংগীতশিল্পী।  সম্প্রতি কর্মসূত্রে মুম্বাইয়ে আসেন। গুরুগ্রামে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন তিনি।

বিদিশার বাবা জানান, অনেকক্ষণ ধরে তিনি মেয়েকে ফোন করার চেষ্টা করছিলেন। কিন্তু ফোনে না পাওয়ায় সন্দেহ হয়। তখনই পুলিশে ফোন করে বিষয়টি জানান।

বিদিশা বেজবড়ুয়া
বিদিশা বেজবড়ুয়া

ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) দীপক সাহরান সংবাদ মাধ্যমকে জানান, তারা জানতে পেরেছেন বিদিশা প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। অবসাদ থেকেই অভিনেত্রী আত্মঘাতী হলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এই ঘটনার পর হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে কথা বলেছেন। ঘটনার যথাযথ তদন্তের অনুরোধ করেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেমিটেন্স বাড়াতে ফি কমানোসহ কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ

পরবর্তী

মাছে-ভাতে বাঙালির পাতে আবারও ফিরছে টেংরা-পাবদা

পরবর্তী

মাছে-ভাতে বাঙালির পাতে আবারও ফিরছে টেংরা-পাবদা

বিএসএমএমইউ’র দেয়াল ধসে আহত ৬

সর্বশেষ

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT