চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় মাসের কমিটি চান ছাত্রদলের বয়স্ক নেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ছয় মাসের জন্য স্বল্পকালীন কমিটি অথবা নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটির বয়স্ক-বিক্ষুব্ধ নেতারা।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ইকতিয়ার রহমান কবির বলেন: দেশের কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি নিয়মিত ছাত্রদের দিয়ে গঠিত হয় না। এর মধ্যে ছাত্রদলের নেতৃত্বের বয়স অপরাপর ছাত্র সংগঠনের তুলনায় তুলনামূলকভাবে একটু বেশি।

Banglabid

তিনি বলেন: দুই বছর মেয়াদী কমিটি ৫ বছর চললেও পার্টি কর্ণপাত করেনি। দুই বছরের কমিটির মেয়াদ প্রায় ৫ বছর অতিবাহিত হওয়ায় আমরা ৬ মাসের জন্য একটি ধারাবাহিক কমিটির আবেদন তারেক রহমানের কাছে করেছিলাম। এতে দল তার কর্মীদের বর্তমান ও ভবিষ্যতে সঠিকভাবে মূল্যায়ন করার পাশাপাশি দেশব্যাপী বেশ কিছু অসমাপ্ত সাংগঠনিক কাজ সম্পন্ন করার সুযোগ পাবে।

সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন: আমাদের দাবি ছয় মাসের জন্য একটি স্বল্পকালীন কমিটি গঠন করা হোক। অথবা নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হোক।

তিনি বলেন: ২০০০ সালের এসএসসির বাধ্যবাধকতা তুলে দিতে হবে। কারণ ২০০০ সালে এসএসসি পাস করা একজন ছাত্রের আনুমানিক বয়স ৩৫ বছর। তার মাত্র ২-৩ বছর আগে ৯৮/৯৭/৯৬ সালে এসএসসি পাস করা সদ্য বিলুপ্ত কমিটির সহ সভাপতি ও যুগ্ম সম্পাদকরা রয়েছেন। ৩৫-৩৬ বছর বয়সে ছাত্রদল করা গেলে ৩৭-৩৮ বছর বয়সে কেন করা যাবে না?

Reneta

তিনি আরো বলেন: এই বয়স নির্ধারণের সঙ্গে গভীর ষড়যন্ত্র রয়েছে। সবাইকে বাদ দিয়ে সিন্ডিকেটের ব্যক্তি কেন্দ্রিক বয়স নির্ধারণ ছাত্রদলের লাখো লাখো নেতাকর্মী মোটেও মেনে নিতে পারছে না।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, আমাদের দাবি আদায়ের জন্য ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আগামীকাল আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। এর মধ্যে দাবি আদায় না হলে সোমবার থেকে আবার আমাদের অবস্থান কর্মসূচি অব্যহত থাকবে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের একাংশ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলের কমিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালিঙ্গা প্রমাণ করলেন, তিনি এখনো মাস্টার

পরবর্তী

বিএনপির গণতন্ত্র স্ববিরোধী ও হাস্যকর: কাদের

পরবর্তী

বিএনপির গণতন্ত্র স্ববিরোধী ও হাস্যকর: কাদের

সিগারেটের প্যাকেটে ৩০ ভরি স্বর্ণ

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT