চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় বছর পর প্রথম জয় বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ছয় বছর পর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেলো বাংলাদেশ। কথায় আছে সব ভালো যার, শেষ ভালো তার কেউ আবার বলে শেষ ভালো যার, সব ভালো তার।বাংলাদেশ ফুটবলের জন্য যে এখন কোনটা ভালো তা বলা মুশকিল। ইতিমধ্যেই কোচ মারুফুল ও অধিনায়ক মামুনুল সরে দাঁড়িয়েছে।

তবে কেরেলায় সাফ ফুটবলে নিয়ম রক্ষার শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোল করেন সাখাওয়াত হোসেন রনি আর একটি গোল করেন তপু বর্মন।

ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত ছিল বাংলাদেশ। ৮ মিনিটের মাথায় তপু বর্মনের দারুণ গোলে এগিয়ে যায় মামুনুলরা।

ম্যাচের ২১ মিনিটে ডি বক্সে ফাউল করায় ভুটানের চিমি দর্জিকে লাল কার্ড দেখায় রেফারী। ওই পেনাল্টি থেকে ২৪ মিনিটে গোল করেন সাখাওয়াত হোসেন রনি।

২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের ৬৭ মিনিটে আবারো এগিয়ে যায় বাংলাদেশ। ৩৫ গজ থেকে দ্বীপের বাড়িয়ে দেওয়া বলে অনেকখানি দৌড়ে এসে চমৎকারভাবে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠায় রনি।

বাকি সময়ে ভুটানের ডি বক্সে বারবার হানা দিয়েও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভুটানসাফ ফুটবল ২০১৫
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT