চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় বছরের শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৪১ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার
A A

কক্সবাজার শহরতলির খুরুশকুল থেকে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ তাকে আটক করে। আটক আবুল হাছন (৩৮) কক্সবাজার শহরতলির ইউনিয়নের মামুন পাড়া গ্রামের মৃত জাফর আলমের পুত্র এবং শহরতলীর খুরুশকুল খাওয়ার পাড়ার কুতুবজুরি জামে মসজিদের মুয়াজ্জিন।

শিশুটি স্থানীয় মৃত মোহাম্মদ আলীর ৬ বছরের কন্যা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, সোমবার দুপুরে মসজিদের পাশ দিয়ে ৬ বছরের এক শিশু কন্যা দোকানে যাওয়ার সময় ডেকে নিয়ে মসজিদের ইমাম-মুয়াজ্জিন থাকার কক্ষে নিয়ে যায় আবুল হাছন। এরপর ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়।

মঙ্গলবার সকালে ঘটনাটি শিশু তার মাকে জানায়। ওই শিশু কন্যার মা বিষয়টি পুলিশকে জানায়। খবর পাওয়ার সাথে সাথে সদর থানার এসআই শরীফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ দুপুরে গিয়ে মুয়াজ্জিন আবুল হাছনকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
আটক মুয়াজ্জিন বর্তমানে থানা হাজতে রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT