চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় নারীর ‘ক্রিসক্রস’, বিরসা দাশগুপ্ত এবং একজন জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

ছয় নারী। ছয় রকমের লড়াই। কিন্তু মিলে যায় একবিন্দুতে। সুজি। বাঙালি খ্রিষ্টান মেয়ে। সিঙ্গল মাদার। খুব ভাল ছবি আঁকে সে। ইরা হলেন চিত্র সাংবাদিক। বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন। মেহের। মুসলিম মেয়েটি স্ট্রাগলিং অভিনেত্রী। মিস সেন। ক্যারিয়ারে সাকসেসফুল কিন্তু ব্যক্তিগত জীবনে একা তিনি। উর্ণা। ব্লগ লেখে। একাই থাকে এই স্বাধীনচেতা মেয়ে। আর সবশেষ রুপা। উত্তর কলকাতার গৃহবধু।

সুজি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। ইরা চরিত্রে মিমি চক্রবর্তী। মুসলিম মেহের চরিত্রে নুসরাত জাহান। ব্লগার উর্ণা ঋদ্ধিমা ঘোষ ও গৃহবধু রুপা সোহিনী সরকার।

বাকী থাকে মিস সেন। তিনি এপারে ‘গেরিলা’ কিংবা ওপারে ‘বিসর্জন’ খ্যাত জয়া আহসান। ‘গ্যাংস্টার’ খ্যাত বিরসা দাশগুপ্তের পরিচালনায় জয়া আহসানের এটি প্রথম কাজ। তেমনি ভাবে বিরসারও প্রথম কাজ জয়ার সঙ্গে। দুজনেই উচ্ছ্বসিত বিষয়টি নিয়ে।

বিরসা দাশগুপ্ত চ্যানেল আই অনলাইনকে জানান, জয়া অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এটি আমার প্রথম কাজ। কাজ করতে গিয়ে আরো ভক্ত হয়ে উঠেছি। এত গভীরে যায় চরিত্র রুপায়নের সময় যা সত্যিই অবাক করার মত।’ এদিকে ক্রিসক্রসে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান চ্যানেল আই অনলাইনকে জানান, বাণিজ্যিক সিনেমা এটি। কিন্তু তার মধ্যে যে স্টোরি টোন তা কনভেনশনাল না। বিরসার কাজ সম্পর্কে আগে থেকে জানি। তার সঙ্গে কাজ করতে পারাটা একটা বড় বিষয়।’

শুটিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘খুব মজা করে ক্রিসক্রসের শুটিং চলছে। রাজকাহিনীর পর এত নায়িকা নিয়ে মনে হয় টালিউডে কাজ হচ্ছে। ফলে হৈহুল্লোড় আনন্দ নিয়ে কাজ চলছে।’

‘ক্রিসক্রস’ এর সেটে জয়া আহসান ও প্রিয়াঙ্কা সরকার
Reneta

ছবিটির প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ২০ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হয়। ২৭ মার্চ থেকে শুটিংয়ে অংশ নেন জয়া আহসান।

এদিকে ‘বিসর্জন’ এর সিক্যুয়েল ‘বিজয়া’র ঘোষণা এসেছে। বিপরীতে যথারীতি আবীর চট্টোপাধ্যায়। পরিচালনায় কৌশিক গাঙ্গুলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিসক্রসজয়া আহসানবিজয়ালিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে ছুঁলেন মেসি

জুন ১৭, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

জুন ১৭, ২০২৬

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT