চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় দিনে বক্স অফিসে কতো কোটি আয় করলো ‘অপরাজিত’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১৯, মে ২০২২
বিনোদন
A A

মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক অনীক দত্তর ছবি ‘অপরাজিত’। যে ছবির মাধ্যমে বাংলার কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানোই ছিলো মূল উদ্দেশ্য।

সত্যজিতের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ‘অপরাজিত’। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে কলকাতার অভিজাত হল নন্দনে স্থান পায়নি। তবে তাতে আফসোস নেই পরিচালকের। কারণ ছবিটি এখন শুধু শহর কলকাতার দর্শকের নয়, ভারতের অন্যান্য অঞ্চলেও বেশ প্রশংসা কুড়াচ্ছে!

কলকাতার গণমাধ্যম বলছে, ‘অপরাজিত’ চলছে মুম্বাই ও দিল্লীর বিভিন্ন প্রেক্ষাগৃহেও। করছে দুর্দান্ত ব্যবসা। আর এবার জানা গেল, মুক্তির প্রথম ছয় দিনে ছবিটি আয় করেছে ১ কোটি ৫৪ লাখ টাকা! যে পরিসংখ্যান শেয়ার করলেন রানা সরকার।

এর আগে দেব-জিৎ-এর ছবিরও বক্স অফিস রিপোর্ট পেশ করেছিলেন রানা সরকার। এদিন তিনি সদর্পে ঘোষণা করেন ‘অপরাজিত’ মুক্তির প্রথম ৬ দিনের ব্যবসায়িক হল রিপোর্ট।

ছয় দিনে ‘অপরাজিত’র বক্স অফিস রিপোর্ট- শুক্রবার- ৫ লাখ, শনিবার- ১৮ লাখ, রবিবার- ৩৯ লাখ, সোমবার- ৩৪ লাখ,  মঙ্গলবার- ২৮ লাখ, বুধবার- ৩০ লাখ। এই পরিসংখ্যান ১০ শতাংশ কম-বেশি হতে পারে বলে জানিয়েছেন রানা।

সঙ্গে তিনি আরও জানান, ‘প্রমাণ হলো কন্টেন্ট, দর্শক আর বাঙালিই আসল সুপারস্টার’। ট্রেন্ড আর লোকের মুখের প্রচারই এই ছবির সাফল্যের মূল চাবিকাঠি, রানা সরকার আরও জানিয়েছেন এই ছবির কালেকশন ৫ কোটির মাইলস্টোন ছুঁতে পারে। যা করোনা পরবর্তী সময়ে বাংলার ছবির ক্ষেত্রে বিরাট প্রাপ্তি হবে। রানা সরকারের এই স্ট্যাটাস শেয়ার করেছেন পরিচালক অনীক দত্তও।

Reneta

ছবিটি যারাই দেখছেন, বলছেন বাঙালিকে নস্টালজিক করে দিয়েছে ‘অপরাজিত’। ছবিতে সত্যজিৎ রায়ের আদলে তৈরি চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল। অন্যদিকে সত্যজিত-পত্নী বিমলা রায়ের জীবন নির্ভর চরিত্রে রয়েছেন সায়নী। -হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাজিতজিতু কমলসত্যজিৎ রায়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT