চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট ভাইয়ের সঙ্গে মিঠুন চাকমার কথা শেষ করতে দিল না দুর্বৃত্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A

মামলার হাজিরা দিয়ে খাগড়াছড়িতে ফিরে শহরের গোলাবাড়ি এলাকায় নিজ বাসার সামনে ছোট ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি মিঠুন চাকমা। কিন্তু ছোট ভাইয়ের সঙ্গে কথা শেষ না হতেই দু’টি মোটর সাইকেলে করে আসা অস্ত্রধারীরা মিঠুন চাকমাকে তুলে নিয়ে গুলি করে ফেলে যায়।

মিঠুন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক ও ইউপিডিএফ-এর ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি এবং সিএচটি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছিলেন।

নিহত মিঠুনের পারিবারিক সূত্রে জানা যায়: বুধবার সকালে মামলার হাজিরা দিতে আদালতে যান মিঠুন চাকমা। আদালত থেকে ফিরে শহরের গোলাবাড়ি এলাকার বাসার সামনে তার ছোট ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন।

‘এসময় মোটর সাইকেলে করে আসা অস্ত্রধারীরা মিঠুন চাকমাকে তুলে নিয়ে যায়। ভাইকে বাঁচানোর জন্য অস্ত্রধারীদের পিছনে ছুটতে থাকে তার ছোট ভাই। কিন্তু সেসময় তারা মিঠুন চাকমাকে গুলি করে করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ মিঠুনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

এর আগে বুধবার সকাল ১০টা ৫৬ মিনিটে ফেসবুকে সর্বশেষ পোস্ট দেন মিঠুন চাকমা। এর কিছুক্ষণ পর দুপুর সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি। জেলা শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

জেলা পুলিশের একাধিক সূত্র মিঠুন চাকমাকে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেছে: হত্যাকারী কারা তা নিশ্চিত হওয়ার জন্য এবং খুনিদের গ্রেপ্তারে পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশ জানায়, মিঠুনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলাসহ হত্যা, অপহরণ ও চাঁদাবাজির অসংখ্য মামলা রয়েছে।

Reneta

ইউপিডিএফ কিছুদিন আগে দু’ভাগে বিভক্ত হয়। বিভক্তির পর এ সংগঠনটির কোন নেতাকর্মী প্রথম হত্যাকাণ্ডের শিকার হলেন। হত্যার প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের ব্যানারে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

মিঠুন চাকমার সর্বশেষ ফেসবুক পোস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপিডিএফখাগড়াছড়িমিঠুন চাকমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

জুলাই ২৮, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT